By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

Last updated: 2023/07/21 at 2:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিদ্যোৎসাহী কো-অপ্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়েরের পর কমিটি বাতিল করা হলেও পরবর্তীতে অদৃশ্য কারণে ফের বিতর্কিত ওই কমিটি বহাল করা হয়েছে। যার প্রেক্ষিতে কমিটির বেশিরভাগ সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ২০২২ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫জন অভিভাবক সদস্য ও ১জন দাতা সদস্যসহ মোট ৬জন নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকীর কার্যালয়ে যান নির্বাচিত অভিভাবক সদস্য যথাক্রমে রেজাউল সরদার, আছাদুজ্জামান ময়না, আজবাহার আলী গাজী, শংকর ধর, আমেনা খাতুন ও দাতা সদস্য হরিপদ সরকার। সভাপতি নির্বাচনে নির্বাচিত সদস্য তাদের মধ্যে একজন কে সভাপতি বানানোর আশ্বাস দিয়ে তিনি কৌশলে উপস্থিত সকলের রেজুলেশন খাতায় সই নেন। পরে সভাপতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু’র নাম দিয়ে কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম কর্তৃক কমিটি অনুমোদনের পর বিদ্যোৎসাহী নির্বাচনের লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভা আহ্বান করেন। তবে নোটিশ খাতায় স্বাক্ষর করেননি নির্বাচিত ৬ জনের কেউ। নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৪/০৮/২২ তারিখে এবং ওই সভায় বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আব্দুল বারিক গাজীকে কো-অপ্ট নির্বাচিত করা হয়।

এ ব্যাপারে নির্বাচিত সদস্য শংকর ধর শিক্ষা বোর্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে প্রবিধান-২০০৯ এর ৭(১) (ঝ) উপধারা লংঘিত হওয়ায় কেন অনুমোদিত ম্যানেজিং কমিটি বাতিল করা হবে না তার জবাব চেয়ে প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম। প্রধান শিক্ষকের জবাব সন্তোষজনক না হওয়ায় অনুমোদিত ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা করেন বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম। যদিও প্রধান শিক্ষকের আরেক আবেদনের প্রেক্ষিতে কমিটি বাতিল করার পত্রটি প্রত্যাহার করা হলো মর্মে বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম চিঠি ইস্যু করেন। এ ব্যাপারে নির্বাচিত সদস্য আজবাহার আলী গাজী জানান, আমাদের না জানিয়ে নতুন কমিটি ইতিমধ্যে মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে দু’কর্মচারী নিয়োগ দিয়েছে এবং আবারও নিয়োগ দেয়ার ব্যাপারে গোপনে তৎপরতা চালাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, সবার সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিয়োগ প্রসঙ্গে আপাতত কোন পরিকল্পনা নেই বলে জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিএনপির শোক র‌্যালি অনুষ্ঠিত
Next Article আশাশুনি উপজেলা পরিষদের সমন্বয় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?