By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছার রাড়ুলীতে বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙ্গচুর: আহত ১০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছার রাড়ুলীতে বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙ্গচুর: আহত ১০
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছার রাড়ুলীতে বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙ্গচুর: আহত ১০

Last updated: 2023/07/09 at 11:20 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছার রাড়ুলীতে দু’কিশোরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়ির পর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্গচুর  ঘটনা ঘটেছে । রক্তাক্ত জখমে নারী-বৃদ্ধ সহ উভয় পক্ষের আহত ১০ জন। গুরুতর আহত ৪ জনকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 সরোজমিনে ও এলাকাবাসীর তথ্যে জানাযায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে ঈদুল আজহা উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠানে  আরশাদ আলী বিশ্বাস এর কিশোর ছেলে সাইফুল্লা ও আরাজী ভবানীপুর গ্রামের আজিবর রহমানের কিশোর ছেলে রাকিব গোলমাল করে। এরই জের ধরে শুক্রবার বিকালে আরশাদ আলী বিশ্বাস ও স্থানীয় ইউপি সদস্য হাসেম আলী লোক জন নিয়ে প্রথমে অজিয়ার গাজীর বাড়িতে হামলা পূর্বক মারপিট করে আজিরন বেগম (৭৫), জেসমিন (৩৫), তাজমিরা (৪০) কে আহত করে পরবর্তীতে বাঁকা বাজারে আজিবরের ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া হোটেলে হামলা করে ভাংচুর করে পিটিয়ে আজমত গাজী (৮০), আজিবর রহমান (৫৫), উজ্জ্বল (২৮), উসমান (২২) ও নিশি (১৯) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। অপরদিকে  আরশাদ আলী বিশ্বাস পক্ষের আহতরা হলেন সাইফুল ইসলাম (৩৫) ও  রাশেদ সরদার  (৩৭)। এদের মধ্যে পাইকগাছা হাসপাতালে আজমত গাজী ও আজিবর রহমান এবং প্রতিপক্ষ সাইফুল ও রাশেদ চিকিৎসাধীন। এ বিষয়ে আরশাদ আলী বিশ্বাস বলেন, ৩ জুলাই কনসার্ট অনুষ্ঠানস্থলে ঘটিত বিষয় নিয়ে শুক্রবার বিকেলের দিকে ইউপি চেয়ারম্যানের বাসভবনে যাচ্ছিলাম। পথিমধ্যে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনা জানা মাত্রই স্থানীয় ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।  প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে সম্মেলনকে ঘিরে স্বেচ্ছাসেবক লীগেরে প্রস্তুতি সভা
Next Article পথশিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘ খুলনার খাবার বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?