By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Last updated: 2024/01/31 at 6:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা। আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল যুবা টাইগ্রেসরা। আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার বাহিনী।

আজ বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের মেয়েদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে নির্ধারিত ‍ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

গত ২৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খুব একটা বেগ পেতে হয়নি। স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় বাংলাদেশ।

৪ ম্যাচে চার জয়ে বয়সভিত্তিক এই ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে অপরাজিতই থাকল বাংলাদেশ। অন্যদিকে, ৪ ম্যাচে ১ জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গেছে লঙ্কান মেয়েরা। এ ছাড়া কোনো জয় না পাওয়া পাকিস্তান ছিটকে গেছে সিরিজ থেকে।

আজ টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যদিও তাদের রানটা ঠিক টি-টোয়েন্টি সুলভ ছিল না। এর মধ্যে দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যার ভেতর রান আউটই ছিল তিনটি। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তানের মেয়েরা।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সামিয়া আফসার। এ ছাড়া ৪১ বল মোকাবিলায় ২৬ রান করেন আরেশা আনসারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।

হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। এরপর ব্যাক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা। রান তাড়ায় নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। যদিও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি। দলীয় ১৭ ওভার শেষেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৪০ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল দুজন-ইভা (১৪) ও ইরা (১৬)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন মুবিন আহমেদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ব ইজতেমায় ছয় স্ত‌রের নিরাপত্তা ‍: আইজিপি
Next Article আরও ৯ মামলায় গ্রেপ্তার মির্জা আব্বাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 21 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 21 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?