By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেল!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেল!
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেল!

Last updated: 2024/07/11 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সাত বছর পর বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসির অন্যতম জমজমাট টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পিসিবি। তবে ভারত টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে কি না এ নিয়ে সংশয় ছিল গোড়া থেকেই।

সর্বশেষ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় শ্রীলঙ্কার মাটিতে। এবারও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে ভারত অনড় থাকছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। পাকিস্তানে দল পাঠাবে না ভারত, নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্য কোথাও ম্যাচ খেলতে চায় তারা। বিসিসিআইয়ের পক্ষ থেকেও বিষয়টি জানানো হবে আইসিসিকে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়।’ এর আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। ফলে রোহিত শর্মাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসির কাছেও একইরকম আবেদন জানাতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তারা।

শেষ এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দলের ম্যাচ দেখা যায় না। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফর করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছে বিসিসিআই।

এর আগে পাকিস্তান সফরে যেতে একটি শর্তের কথা জানিয়েছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। দেশটির সংবাদসংস্থা এএনআইকে তিনি বলছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির ওপরই।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাচ্ছে, ভারতীয় দল দেশটিতে খেলতে যাক। আইসিসির কাছে পাঠানো খসড়া সূচিতে তিনটি ভেন্যু বেছে নিয়েছে বাবর আজমের দেশ। এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরে। কারণ হিসেবে বলা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং ভারতীয় সীমান্তের কাছাকাছি শহরটির অবস্থান হওয়ার দেশটির ক্রিকেট ভক্তদের যাতায়াত সহজ হওয়ার কথা। ওই একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালও হওয়ার কথা রয়েছে।

এদিকে, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থানে অনড় থাকলে বেশ চাপেই পড়তে হবে পাকিস্তানকে। ভারত যদি পাকিস্তানে যেতে না চায়, সেক্ষেত্রে বাধ্য হয়েই হয়তো আইসিসিকে ম্যাচের ভেনু বদলাতে হবে। তবে এবার সব ম্যাচ নিজেদের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর পিসিবির চেয়ারম্যান মহসীন নকভী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাবা হলেন হাবু ভাই খ্যাত চাষী আলম
Next Article কোপার ফাইনালই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

By Tanvir 29 seconds ago
জাতীয়

সারা দেশে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে

By Tanvir 7 minutes ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 58 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?