By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে পার্লামেন্টের দ্বন্দ্ব!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে পার্লামেন্টের দ্বন্দ্ব!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে পার্লামেন্টের দ্বন্দ্ব!

Last updated: 2024/02/27 at 4:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের সংবিধান অনুযায়ী নির্বাচনের ২১ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করার কথা। গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই হিসাবে আগামী ২৯ ফেব্রুয়ারি মধ্যেই অধিবেশন আহ্বান করতে হবে। এ নিয়ে দেশটির প্রসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে পার্লামেন্ট।

পাকিস্তানে নবনির্বাচিত সংখ্যাগরিষ্ঠ জোট এবং জাতীয় পরিষদের সচিবালয়ের সঙ্গে তুমুল বিরোধিতা সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ড. আরিফ আলভির। সেখানে সংবিধানের অধীনে নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন পার্লামেন্টের অধিবেশন আহ্বানে বাধ্যবাধকতা আছে। কিন্তু এই সময়ের মধ্যে অধিবেশন আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি। এরপর প্রেসিডেন্টকে এড়িয়ে অধিবেশন ডেকেছে জাতীয় পরিষদ। খবর ডনের

এর কারণ, নির্বাচিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন সংরক্ষিত আসনগুলোর আসন বন্টন করেছে। কিন্তু ইমরান খানের দলের স্বতন্ত্র প্রার্থীরা একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিলেও তাদেরকে সংরক্ষিত আসন দেওয়া হয়নি। তা ঝুলিয়ে রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু এর কারণ জানানো হয়নি।

প্রেসিডেন্ট আরিফ আলভি ছিলেন ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা। ২০১৮ সালের আগস্টে ইমরান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরের মাসে পিটিআই মনোনীত প্রার্থী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আরিফ আলভি। মেয়াদ শেষ হলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় বলছে, নির্বাচন হওয়ার পর ২১তম দিনে অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতির প্রয়োজন হয় না।

প্রেসিডেন্ট আরিফ আলভির অধিবেশন আহ্বানে রাজি না হওয়ার প্রধান কারণ, তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসনগুলো বণ্টন না হওয়ায় জাতীয় পরিষদ অসম্পূর্ণ রয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যানুপাতিক হারে জাতীয় পরিষদের সংরক্ষিত ৭০টি আসন বণ্টন করে দেবে। এই আসনগুলো পেতে পিটিআই-সমর্থিত জয়ী স্বতন্ত্র প্রার্থীরা এরইমধ্যে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছেন। কিন্তু ওই কাউন্সিল সংরক্ষিত আসন পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, পাকিস্তানে সরকার গঠনের জন্য পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বে ছয়দলীয় জোট কাজ করছে। ২ মার্চের মধ্যেই এ সরকার গঠিত হতে পারে। জাতীয় পরিষদে ছয়দলীয় জোটের সদস্য ২০৭ জন। ৩৩৬ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ১৬৯ আসন প্রয়োজন।

পিএমএল-এন ও পিপিপির সমঝোতা অনুযায়ী পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। অন্যদিকে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এসআইসিতে যোগ দিয়ে বসতে যাচ্ছেন বিরোধী দলে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওষুধ ও হার্টের রিংয়ের দাম কমাতেই হবে : স্বাস্থ্যমন্ত্রী
Next Article খুলনায় জাতীয় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?