By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

Last updated: 2024/02/26 at 6:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ। তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি।

ডনের খবরে বলা হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী নির্বাচনে পিটিআই মনোনীত রানা আফতাবকে পেছনে ফেলে জয়ী হন মরিয়ম। এর মাধ্যমে পাঞ্জাব প্রদেশ প্রথম কোনো নারী মুখ্যমন্ত্রী পেল।

খবরে বলা হয়েছে, সংসদ সদস্যদের দেওয়া ভোটে ২২০টি ভোট পেয়েছেন মরিয়ম নওয়াজ। অপরদিকে পিটিআই- মনোনীত প্রার্থী কোনো ভোট পাননি। কারণ তার দল নির্বাচন বয়কট করেছিল।

মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বক্তৃতায় মরিয়ম নওয়াজ বলেন, জয়ের জন্য আল্লাহ এবং দলের সমর্থকদের ধন্যবাদ। আমি বিরোধীদের একটি বার্তা দিতে চাই- আমার চেম্বার এবং হৃদয়ের দরজা সবসময় তাদের জন্য খোলা থাকবে, যেমন খোলা থাকবে আমার দলের সদস্যদের জন্য।

পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ বিরোধী বেঞ্চের সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত না থাকায় আমার মন খারাপ। আমি আশা করি তারা রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হবে।’

মরিয়ম নওয়াজ বলেন, ‘আজ যদি বিরোধীরা উপস্থিত থাকত এবং তারা যদি আমার বক্তব্যের সময় প্রতিবাদ করত, আমি খুশি হতাম।’

রানা আফতাবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মরিয়ম। প্রাথমিক মনোনীত প্রার্থী মিয়ান আসলাম গ্রেফতারের হুমকির সম্মুখীন হওয়ার পর রানাকে এই পদের জন্য মনোনীত করেছিল পিটিআ।

অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর পিটিআই-সমর্থিত এমপিএদের সমন্বয়ে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। মুখ্যমন্ত্রী পদের জন্য পিটিআই মনোনীত প্রার্থীকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ না দেওয়ায় দলের ১০৩ জন আইনপ্রণেতা ওয়াকআউট করেন।

রোববার বিধানসভার স্পিকার মালিক আহমেদ খান যাচাই-বাছাই শেষে মরিয়ম ও রানা আফতাবের জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। পরবর্তীতে সোমবারের বিধানসভা অধিবেশন চলাকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচনের ঘোষণা দেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অসুস্থতা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ সাবিনা ইয়াসমিনের
Next Article পুলিশ জনগণের বন্ধু, এটা প্রতিষ্ঠিত হওয়া একান্ত দরকার : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?