By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবীতে মোংলায় মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবীতে মোংলায় মানববন্ধন
জেলার খবরবাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবীতে মোংলায় মানববন্ধন

Last updated: 2023/01/27 at 4:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবীতে মোংলায় মানববন্ধন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে ‘শিক্ষা সংস্কার আন্দোলন’ শ্লোগানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় পাঠ্য পুস্তকে ছাপা ভুল সংশোধনের দাবী জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোংলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল। আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ নোমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র মোংলা থানা সভাপতি এম নোমান হোসাইনসহ থানা ও পৌর নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম এদেশে পড়তে দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেন তারা। এছাড়া শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়ণে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবী জানান বক্তারা। তারা আরো বলেন, শিক্ষকেরা হচ্ছেন জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়ণে জাতির বিবেকেরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে ও আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিণত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়ণে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে, অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা অংকন করা হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবেন।

মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুসের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করেন তারা। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুই বছর ধরে বন্ধ যশোর সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ
Next Article ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

By জন্মভূমি ডেস্ক 52 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?