By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পিএসএলে ফিক্সিংয়ের গন্ধ, সন্দেহের তালিকায় এক বাংলাদেশিও
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > পিএসএলে ফিক্সিংয়ের গন্ধ, সন্দেহের তালিকায় এক বাংলাদেশিও
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

পিএসএলে ফিক্সিংয়ের গন্ধ, সন্দেহের তালিকায় এক বাংলাদেশিও

Last updated: 2024/02/22 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ফিক্সিংয়ে জড়িত থাকায় অনেকের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছে। গত মাসেই যেমন আইসিসির কাছ থেকে ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন নাসির হোসেন। এতে করে তাঁর ক্যারিয়ারও এখন হুমকির মুখে পড়েছে।

নাসিরের মতো যেন অন্যদের ক্রিকেট ক্যারিয়ার হুমকির মুখে না পড়ে পিএসএলে সেই বার্তাই দিয়েছে আইসিসির অ্যান্টি–করাপশন ইউনিট (আকসু)। চলমান পিএসএলে ফিক্সিংয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ফিক্সিংয়ে জড়িত হতে কারা উৎসাহ দিতে পারেন এমন সন্দেহজনক চারজনের একটা তালিকাও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সেই তালিকায় বাংলাদেশের একজনের নাম আছে বলে জানিয়েছে পিসিবি। বাকি তিনজন হচ্ছেন পাকিস্তানের সাবেক আঞ্চলিক ক্রিকেট কোচের সঙ্গে ভারতের দুজন। চারজনের ছবি দেখিয়ে খেলোয়াড়সহ কোচিং স্টাফদের তাঁদের কাছ থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। তবে কারও নাম এখনো প্রকাশ করেনি পিসিবি। কঠোরভাবে নির্দেশ দেওয়ার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বুকিরা যদি যোগাযোগ করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কর্মকর্তাদের রিপোর্ট করতে হবে। বিশেষ করে ২৫,০০০ হাজার পাকিস্তানি রুপির বেশি উপহার গ্রহণ করার প্রস্তাব দিলে।

পিএসএলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা যে হোটেলে অবস্থান করছেন সে সব হোটেলে সাধারণ মানুষেরও থাকার ব্যবস্থা রয়েছে। পিসিবি পুরোপুরি হোটেলগুলো নিয়ন্ত্রণে নেয়নি। তাই খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে ভক্ত বা অন্য কিছুর ছদ্মবেশে থাকা বুকিদের। বুকিদের কাছ থেকে খেলোয়াড়দের দূরে রাখতেই বাইরে থেকে খাবার অর্ডার করার অনুমতি দেওয়া হয়নি।

পিসএসলের নবম আসর এখনো পাঁচ দিন অতিক্রান্ত না হলেও টুর্নামেন্টে ফিক্সিংয়ের কালো থাবা নতুন নয়। এর আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে কালো অধ্যায় যুক্ত হয়েছে। ২০১৭ পিএসএলে স্পট ফিক্সিংয়ের তদন্ত শুরু করা পিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম হচ্ছেন শারজিল খান, নাসির জামশেদ ও মোহাম্মদ ইরফান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসার বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
Next Article সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিলেন পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 5 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 5 hours ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?