By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পুঁজিবাজারে দরপতন গড়াল তৃতীয় দিনে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > পুঁজিবাজারে দরপতন গড়াল তৃতীয় দিনে
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

পুঁজিবাজারে দরপতন গড়াল তৃতীয় দিনে

Last updated: 2023/07/31 at 3:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দিনভর কেনার চেয়ে বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা, খাদ্য এবং ওষুধসহ সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ দশমিক ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৭ দশমিক ৯০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে ডিএসইতে বেড়েছে কিছুটা লেনদেনের পরিমাণ। এর ফলে টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৪০টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৮৯৮ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬৫ লাখ ৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন দাম বেড়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেএমআই হসপিটালের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং মেট্রো স্পিনিং মিলস কোম্পানির শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

এদিন শেষে সিএসইতে ১০ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ১৬৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৯২০ টাকার শেয়ার।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে আসছেন বিএনপি নেতাকর্মীরা
Next Article প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?