By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়া যুবক কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়া যুবক কারাগারে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়া যুবক কারাগারে

Last updated: 2023/08/31 at 1:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় ৩ পুলিশের নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‌‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়ার পর মো. বাপ্পী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরদিন (মঙ্গলবার) তাকে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

অভিযুক্ত বাপ্পী ওই এলাকার শামসুল আলমের ছেলে ও স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সঙ্গে টহলে থাকা পুলিশবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সীতাকুণ্ড থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা নিহত হন। এ ঘটনায় শোকের মাতম চলছিল। এমন সময় অভিযুক্ত যুবক বাপ্পী ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা।’ এরপর স্ট্যাটাসটি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত যুবক এই স্ট্যাটাস দিয়েছে। তবে এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আমাদের নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এশিয়া কাপ : অধরা শিরোপার মিশনে বাংলাদেশ
Next Article ছাত্রসমাবেশ হবে ৫ লাখ শিক্ষার্থীর মহামিলন মেলা : ছাত্রলীগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?