By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রেখেছে পুলিশ : আইজিপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রেখেছে পুলিশ : আইজিপি
জাতীয়

পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রেখেছে পুলিশ : আইজিপি

Last updated: 2025/09/30 at 3:30 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৪৯টি ঘটনা আমলে নিয়েছে পুলিশ। এসব ঘটনায় দায়ের করা ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, কম ঝুঁকিপূর্ণ বা বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে না প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা কড়া নজরদারি রেখেছি। যাতে করে যুগ যুগ ধরে সম্প্রীতি বজায় থাকে, কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজা নিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পূজা নিয়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১ হাজার ৬০৬টি মণ্ডপ রয়েছে। সেখানে দুই-একটি ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন হচ্ছে। তবে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
পুলিশের তালিকা অনুসারে, সারাদেশে পূজা মণ্ডপে ছোট-খাটো ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে‌। এছাড়া অনেকগুলো জিডি হয়েছে যা পরবর্তী সময়ে মামলা হবে। এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কয়েকটি ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, চট্টগ্রামে জামায়াত কর্মী সেজে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি জামায়াত কর্মী নয় বলে জানা গেছে। এছাড়া পূজামণ্ডপের গেটের কাপড় ছিড়ে ফেলা, হাত দিয়ে প্রতিমা ভাঙা,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর, সিলেট কোম্পানীগঞ্জ পূজামণ্ডপে পুলিশ ও আনসারের ওপর অতর্কিত হামলাসহ বেশকিছু ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে তিনি বলেন, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব তৈরি হয়। যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। অনেক সময় পুরনো ভিডিও কিংবা পুরোনো কোনো ঘটনা যেখানে প্রতিমা ভাঙচুর করা হয়েছে সেগুলো আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এসব অপ্রীতিকর বিষয়েও আমরা ও আমাদের সাইবার ইউনিট চেষ্টা করছে, যাতে ঘটনাগুলো তুলনা করে সবাইকে জানানো যে এটা একটি পুরোনো ঘটনা। যাতে সবাই শান্ত থাকে।
পুলিশের কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে কিনা? জানতে চাইলে আইজিপি বলেন, অভ্যন্তরীণভাবেও আমরা সতর্ক। পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও) টিম আছে। তারা দেখছে। যে কোনো মাধ্যমে খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা, ঘটনা শোনেন, নিষ্পত্তি করেন। কেউ সংক্ষুব্ধ থাকলে কথাবার্তা বলা হচ্ছে।
আইজিপি বলেন, গ্রেপ্তারদের কারো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে যেমন গাজীপুরে প্রতীমা তৈরির সময় দেখতে গিয়ে ধমক খেয়ে এসে পরে ইগোকেন্দ্রিক প্রতীমা ভাঙচুর করেছেন। অনেকে প্রতীমা ভাংচুরের জড়িতদের স্বজনরা মানসিক ভারসাম্যহীন বলছেন।

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না: সালাহউদ্দিন
Next Article পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 18 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 18 hours ago
জাতীয়

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?