By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পেয়ারা চাষে লাখপতি ডুমুরিয়ার ইমন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পেয়ারা চাষে লাখপতি ডুমুরিয়ার ইমন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পেয়ারা চাষে লাখপতি ডুমুরিয়ার ইমন

Last updated: 2023/09/01 at 3:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক ইমন খান উন্নত জাতের পেয়ারা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি।

এ ব্যাপারে কৃষক ইমন খান জানান, ২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পেয়ারা চাষ করে ১০ লাখ টাকা বিক্রি করবেন তিনি। এ উন্নত জাতের গাছ থেকে কম খরচে ১২ মাসই পেয়ারা পাওয়া যায়। প্রতিটি পেয়ারা আধা কেজি থেকে প্রায় এক কেজি ওজন হয়। একটি গাছ টানা সাত বছর ফল দেয়। আর এ পেয়ারা প্রতি কেজি ৫০-৭০ টাকায় বিক্রি করা হয়। প্রায় ৫ বিঘা জমিতে ১ হাজার ৫০টি উন্নত জাতের পেয়ারা চাষ করেছেন। তার দেখাদেখি অনেক চাষি পেয়ারা আবাদ করছেন।

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম ইসলাম কয়েক বছর ধরেই পেয়ারার চাষ শুরু করেছেন। মাসের পর মাস পেয়ারার বাগান পরিচর্যা করছেন। পেয়ারার চাষ করেছেন শলুয়া গ্রামের পুর্ণন্দুবিশ্বাস। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা মাঠের পর মাঠ উন্নত জাতের পেয়ারা বাগান করেছেন। ডুমুরিয়ার অনেক কৃষক ও বেকার যুবকরা এখন উন্নত জাতের পেয়ারা চাষ শুরু করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন ডুমুরিয়া প্রতিনিধিকে জানান, চলতি বছরে ২৫ হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। সাধারণ ফসলের চেয়ে পেয়ারার আবাদে ৩ গুণ লাভ হয়। খুলনা হট্রিকালচার থেকে চারা সংগ্রহ করে বৈশাখের শেষ সময় থেকে পেয়ারার চারা লাগানো শুরু হয়। গাছ লাগানোর ৯ মাসের মাথায় ফল ধরতে শুরু করে। প্রতিটি গাছে ১০০-১৫০টি ফল ধরে। কিন্তু গাছের সুরক্ষায় ছোট থাকতে তা ফেলে দিয়ে ২০-২৫টি পেয়ারা রাখা হয়।

১২ মাস পেয়ারা ধরলেও শীত মৌসুমের পেয়ারায় দাম বেশি পাওয়া যায়। বর্ষাকালে পেয়ারার পোকা ও পচন রোধে সুষম সার প্রয়োগ করতে হয়। এছাড়া পেয়ারার গায়ে পলিথিন জড়িয়ে দিতে হয়। এ জাতের গাছে কমপক্ষে সাত বছর সুস্বাদু পেয়ারা ধরে। অন্য ফসলের আবাদ ছেড়ে অনেক চাষি এখন উন্নত জাতের পেয়ারা চাষ শুরু করছেন।

জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, পেয়ার চাষ একটি লাভজনক ফসল। এক বিঘা জমিতে ৪০০টি পেয়ারা গাছ লাগানো যায়, একটি পেয়ারা গাছে এক বছরে ২০ কেজি পর্যন্ত পেয়ারা হয়। এক মণ পেয়ারা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ১৪শ টাকায়। একটি গাছে ৩ হাজার টাকার পেয়ারা ১ বছরে বিক্রি করতে পারে কৃষক। আমরা ডুমুরিয়া উপজেলার কৃষকদের পেয়ারা চাষিদের জমি পরিদর্শন করেছি।

তাদের প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে বিষযুক্ত পলি বেঁধে পেয়ারা চাষ করতে পারে। এছাড়া বাগানের ভেতরে সাথি ফসল হিসেবে লেবু, মালটাসহ অন্যান্য ফসল ফলিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে ফসল উৎপাদন করা যায় সে ব্যাপারেও সহযোগিতা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না নাহিদের
Next Article আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরাজিত শক্তি পুনরায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : শেখ হারুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?