By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পোলাও খেয়ে একই স্কুলের ১৫ শিক্ষক-কর্মচারী অসুস্থ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > পোলাও খেয়ে একই স্কুলের ১৫ শিক্ষক-কর্মচারী অসুস্থ
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

পোলাও খেয়ে একই স্কুলের ১৫ শিক্ষক-কর্মচারী অসুস্থ

Last updated: 2023/08/16 at 12:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা শহরের শাহী নান্না বিরিয়ানি হাউজের মোরগ পোলাও খেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীসহ পরিবারের আরও ১০ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে তিন শিক্ষককে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষক-কর্মচারীরা হলেন চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিদ সেতু, স্নিগ্ধা রানী শীল, তুষার শুভ্র রায়, শামীম হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী, রাজু আহমেদ, রওশন সোনিয়া, মামুন মুন্সী, স্মৃতি শান্তি, শাকিল আরাফাত ও তার ছেলে, সেলিম রেজা, শিক্ষক শাহজাহান আলীর ছেলে এবং শিক্ষক মতিয়ার রহমানের মেয়ে মিথিলা।

খোঁজ নিয়ে জানা গেছে, ছেলেসন্তান হওয়ায় ‘ট্রিট’ হিসেবে রোববার (১৩ আগস্ট) সহকর্মীদের শহরের চুয়াডাঙ্গা শাহী নান্না বিরিয়ানি হাউজের মোরগ পোলাও খাওয়ানোর ব্যবস্থা করেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন আক্তার। ওইদিন দুপুরে ওই খাবার খেয়ে শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ ২০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে অনেকেই ডায়রিয়া আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন এখনো তিনজন শিক্ষক।

সহকারী শিক্ষক শামীম হোসেন বলেন, ‘মোরগ পোলাও বাড়িতে নিয়ে এসে দুপুরে আমি ও আমার গর্ভবতী স্ত্রী খেয়েছিলাম। মধ্যরাতে আমারা দুজনই ডায়রিয়া আক্রান্ত হই। ওই রাতেই আমাকে সদর হাসপাতালে ভর্তি হতে হয়। সকালে আমার স্ত্রীও চিকিৎসা নিয়েছেন। এ খাবার খাওয়ার পর থেকেই আমাদের ডায়রিয়া ও বমি শুরু হয়েছে। আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তাকে নিয়ে চিন্তিত আছি।’

শিক্ষিকা রওশন আক্তারের স্বামী ঢাকা তেঁজগাও মহিলা কলেজের অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অনেকেই বিষয়টি জানিয়েছেন। এ খাবার খাওয়ার পর আমার স্ত্রীও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। আমি শাহী নান্না বিরিয়ানি হাউজ থেকে খাবারগুলো নিয়ে এসেছিলাম।’

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিদ আহমেদ সেতু বলেন, ‘আমরা রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শাহী নান্না বিরিয়ানি হাউজ থেকে ৫০ প্যাকেট বিরিয়ানি এনে দুপুর ২টার মধ্যে খাওয়া-দাওয়া শেষ করি। পরে রাতে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ি।’

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসীন আলী অভিযোগ করে বলেন, ‘ওই মোরগ পোলাও নিঃসন্দেহে বাসি ছিল। রাতের বাসি পোলাও নতুন পোলাওয়ের সঙ্গে বিক্রি করেছে, যা খেয়ে স্কুলের শিক্ষক-কর্মচারী ও পরিবারের সদস্যসহ আমরা ২০ জনের বেশি মানুষ অসুস্থ হই। অসুস্থতার কারণে আটজন শিক্ষক সোমবার (১৪ আগস্ট) বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এতে বিদ্যালয়ের কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়।’

তিনি আরও বলেন, ‘অসুস্থতার কারণে তিনজন শিক্ষক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা এ বিষয়ে কয়েকবার ওই বিরিয়ানি হাউজে গিয়েছি কিন্তু প্রতিষ্ঠানের মালিক গা ঢাকা দিয়েছেন।’

এ বিষয়ে শাহী নান্না বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মো. ফেরদৌস বলেন, ‘আমরা তো ভালো বিরিয়ানিই দিয়েছি, এমনটি হওয়ার কথা নয়। বিরিয়ানি দুই ঘণ্টার মধ্যে খাওয়ার জন্য আমাদের প্যাকেটেই নির্দেশনা আছে। কেউ দেরি করে খেলে তো আমরা দায়ী হবো না।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট August 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় চারা বিতরণ
Next Article পালিয়ে আসা সেই মার্কিন সেনাকে নিয়ে মুখ খুলল উত্তর কোরিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?