By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
সম্পাদকীয়

প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

Last updated: 2023/03/30 at 11:39 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটি ইতিবাচক হলেও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিপরীত চিত্র লক্ষ করা যায়।

প্রকল্প বাস্তবায়নের প্রায় প্রতিটি স্তরে দুর্বল পরিকল্পনা, অদক্ষতা ও দায়িত্বে অবহেলার কারণেই এমনটি ঘটছে। জানা যায়, মন্ত্রণালয়, সংস্থা ও প্রকল্প পরিচালকের দায়িত্বহীনতায় নিষেধাজ্ঞার কবলে পড়েছে তিন শতাধিক উন্নয়ন প্রকল্প।

২০২২ সালের ডিসেম্বরে এসব প্রকল্পের মেয়াদ শেষ হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণে সময় বাড়ানো হয়নি। শেষ হয়েছে এমন প্রকল্পের ব্যাপারে ঘোষণাও দেওয়া হয়নি। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধনের সময় প্রকল্পগুলোর অনুকূলে অর্থছাড় বা ব্যয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

১ মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর শৃঙ্খলা-পরিপন্থি কাজ চললেও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার বা শাস্তি দেওয়ার নজির না থাকায় এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নে ধীরগতির নেপথ্যের কারণগুলো বারবার আলোচনায় এলেও সেসবের সমাধান হচ্ছে না। কোনো প্রকল্পের কাজ চলছে ১৩, কোনোটি ১২, কোনোটি ১১, কোনোটি ১০ বছর ধরে। গড়ে এসব প্রকল্প দুই থেকে পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। প্রকল্পের ধীরগতির কারণে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের যথাযথ শাস্তির আওতায় আনা হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। অতীতে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও প্রকল্প বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেই ব্যয় বাড়ে; একই সঙ্গে বাড়ে জনদুর্ভোগ। ইতঃপূর্বে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকল্পভিত্তিক মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, বারবার প্রকল্প সংশোধন ও মেয়াদ বাড়ানোর ফলে অনেক ক্ষেত্রে কাজের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বছরের পর বছর একই অভিযোগ উঠছে। এসব সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে নির্ধারিত সময়সীমায় প্রকল্প বাস্তবায়নের কৌশল নির্ধারণে গুরুত্ব আরোপ করতে হবে। দুর্নীতি, অদক্ষতা, দায়িত্বহীনতার বৃত্ত থেকে বের হতে হবে। সরষের ভেতর ভূত থাকলে তা তাড়ানোর পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব থাকলে সমস্যার সমাধানে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, তাতে কাঙ্ক্ষিত সুফলপ্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
Next Article উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিল হাইকোর্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 5 minutes ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

অমর একুশে অন্তহীন প্রেরণার উৎস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?