By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রতিদিন প্রাণহানি হচ্ছে, তবুও কেন বাখমুত ছাড়ছে না ইউক্রেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > প্রতিদিন প্রাণহানি হচ্ছে, তবুও কেন বাখমুত ছাড়ছে না ইউক্রেন
আন্তর্জাতিক

প্রতিদিন প্রাণহানি হচ্ছে, তবুও কেন বাখমুত ছাড়ছে না ইউক্রেন

Last updated: 2023/03/10 at 5:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ইউক্রেনের ডনবাসের বাখমুত শহর নিয়ন্ত্রণের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শহরটিতে থাকা ইউক্রেনীয় সেনাদের ওপর তিন দিক দিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে বাখমুতে প্রতিদিন ১০০-২০০ ইউক্রেনীয় সেনা হতাহত হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও কেন এ শহরটি ছাড়ছে না তারা?

গার্ডিয়ান জানিয়েছে, কারও কারও মতে বাখমুত আকড়ে ধরে রাখার কারণটি পুরোপুরি রাজনৈতিক। এর কার্যকর কোনো কারণ এখন নেই। এই বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখতে গত বছর থেকেই সেখানে শক্তিশালী অবস্থান নেয় ইউক্রেনীয় বাহিনী। কিন্তু শহরটি রক্ষা করতে গিয়ে তাদের অসংখ্য সেনা প্রাণ হারিয়েছে।

ফলে এত প্রাণহানীর পর শহরটি থেকে শেষ পর্যন্ত পিছু হটলে এটি রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য খুবই বিব্রতকর একটি বিষয় হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাখমুত থেকে তার সেনারা পিছু হটলে তাদের নিয়ন্ত্রিত অন্য শহর কোস্তিয়ানতিনিভকা এবং ক্রামাতোর্সকে রুশ হামলার ‘দুয়ার খুলে’ যাবে।

তবে বাখমুতে যুদ্ধরত সেনা ও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তাদের মতে, সেখানে অসংখ্য সেনার প্রাণহানীর কারণেই বর্তমান নেতৃবৃন্দ ‘মুখ বাঁচাতে’ পিছু না হটার সিদ্ধান্ত নিয়েছে।

দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধরত এক ইউক্রেনীয় সেনা কমান্ডার বলেছেন, ‘আমার মতে, এটি রাজনৈতিক। পিছু হটার জন্য সকল ব্যবস্থা প্রস্তুত করা আছে। কিন্তু তারা তবুও সেখানে রয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক কারণে।’

বর্তমানে ইউক্রেন দাবি করছে, সেখানে তারা রুশ বাহিনীকে আটকে রেখে তাদের দুর্বল করে দিচ্ছে, তাদের সেনা সদস্যদের ক্ষয়ক্ষতি করছে। এরমাধ্যমে সামনে রুশ বাহিনী চাইলেও বড় হামলা চালাতে পারবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে থানা পুলিশ-ডিবির ঠেলাঠেলি
Next Article পুলিশের এএসআই নাইম শেখকে গ্রেপ্তার ও বিচারের দাবি চিকিৎসকদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?