By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রতিশোধ কতটা তীব্র হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী: জাতিসংঘে হুঁশিয়ারি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > প্রতিশোধ কতটা তীব্র হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী: জাতিসংঘে হুঁশিয়ারি
আন্তর্জাতিক

প্রতিশোধ কতটা তীব্র হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী: জাতিসংঘে হুঁশিয়ারি

Last updated: 2025/06/23 at 1:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘বানোয়াট ও ভিত্তিহীন অজুহাতে যুদ্ধ চাপিয়ে দিয়েছে’— এমন অভিযোগ করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
রোববার (২২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ বৈঠক আহ্বান করে ইরান। ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তা ইরানের ওপর একটি স্পষ্ট আগ্রাসন। আর আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষা ইরানের অধিকার।
তিনি জানান, এই আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ দেবে ইরান। তবে প্রতিশোধ কখন, কীভাবে এবং কতটা তীব্র হবে— সে সিদ্ধান্ত নেবে দেশের সশস্ত্র বাহিনী।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা করে ইরানি প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দাবি করেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে একটি ‘ব্যয়বহুল ও ভিত্তিহীন যুদ্ধে’ জড়িয়েছে।
ইরাভানি আরও বলেন, ইসরায়েল বারবার একটি ‘ভুয়া গল্প’ প্রচার করছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তিনি এই প্রচারকে ‘মিথ্যা ও প্রতারণামূলক’ বলে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। শুধু তাই নয়, এই ঘটনায় ফ্রান্স, যুক্তরাজ্যসহ কিছু পশ্চিমা দেশের ‘নীরবতা ও দ্বিমুখী আচরণ’ও সমানভাবে নিন্দনীয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই এই হামলার জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।
নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান। রাশিয়ার প্রতিনিধি বলেন, এ ধরনের হামলা সম্পূর্ণ ‘দায়িত্বজ্ঞানহীন’। চীনের পক্ষ থেকেও জানানো হয়, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
এদিকে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে আবারও কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ইরান যদি আবার মহান হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?
তিনি আরও বলেন, যদিও ‘শাসন পরিবর্তন’ শব্দটি রাজনৈতিকভাবে খুব জনপ্রিয় নয়, তবুও বাস্তবতা যদি এমন হয়, তাহলে তা কেন হবে না?
পোস্টের শেষে ট্রাম্প লেখেন, MIGA!!! অর্থাৎ— Make Iran Great Again। এটি তার পরিচিত স্লোগান Make America Great Again বা MAGA-এর অনুকরণে তৈরি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জীবননগরে দেড় কোটি টাকার স্বর্নসহ চোরাকারবারি আটক
Next Article চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা
আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?