By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রথম দিনে কাঙ্খিত পর্যটকদের দেখা নাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > প্রথম দিনে কাঙ্খিত পর্যটকদের দেখা নাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

প্রথম দিনে কাঙ্খিত পর্যটকদের দেখা নাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে

Last updated: 2024/09/01 at 10:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলে দেওয়ার প্রথম দিনে অনেকটাই পর্যটক শূন্য বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশী-বিদেশী দর্শনার্থীদের আগমন ঘটেনি বনে। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের সব থেকে কাছের পর্যটন স্পট করমজল বন্য প্রাণি ও প্রজনন কেন্দ্রে মাত্র ১১০-১২ জন দর্শনার্থী এসেছেন। সুন্দরবনের হারবাড়িয়া ও কটকা এলাকায়ও দর্শনার্থী নেই বললেই চলে। এমন অবস্থায় ট্রলার ঘাট গুলোতে অলস সময় পার করছেন ট্যুর অপারেটর, টলার শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন আবহাওয়া ভাল হলে বৃদ্ধি পাবে দর্শনার্থীর সংখ্যা।
তবে দীর্ঘদিন বন্ধ থাকায় সুন্দরবন সেজেছে নতুন রুপে। প্রাণ প্রকৃতিতে ফিরেছে সজিবতা।বন বিভাগও পযটন স্পটগুলোকে সাজিয়েছে দর্শনার্থীদের জন্য। যার ফলে বনের প্রাণ-প্রকৃতির সজিবতায় খুশি বৈরি আবহাওয়ার মধ্যে আসা দর্শনার্থীরা।
চাপাইনবাবগঞ্জ থেকে আসা দর্শনার্থী লিমন আলী বলেন, চাপাই থেকে এসেছি। অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম সুন্দরবনে আসব। বন্ধ থাকায় আসতে পারিনি। এসে অনেক ভাল লেগেছে।
একই জেলা থেকে আসা মোঃ আশরাফুল ইসলাম নামের আরেক দর্শনার্থী বলেন, সুন্দরবন দেখে এত ভাল লেগেছে, তা বলে বোঝানো যাবে। আশাকরি আবারও আসব।
এদিকে দর্শনার্থী কম আসায় সারাদিনই অলস সময় কাটিয়েছেন মোংলা ঘাটের ট্রলার ও জালি বোট মালিক-চালকরা। ট্রলার চালক রুবেল বলেন, ট্রলার ও বোট নিয়ে আমরা দর্শনার্থীদের জন্য অপেক্ষায় আছি সকাল থেকে। কিন্তু আজকে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। তাই অলস সময় কাটাচ্ছি। তবে সামনে হয়ত বাড়বে দর্শনার্থীর সংখ্যা।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, টানা তিন মাস বন্ধ থাকার সময়ে আমরা পর্যটন স্পটগুলোকে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করেছি। আজকে প্রথম দিনে সারাদিন বৃষ্টির কারণে তেমন দর্শনার্থী আসতে পারেনি। তারপরও ১১০-১২ জনের মত দর্শনার্থী আসছে। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে বলে জানান এই কর্মকর্তা।
প্রসঙ্গত: জল-স্থলভাগ শুধু জীববৈচিত্র্যেই নয়, মৎস্য সম্পদের আধার। সে কারণে প্রথমে সুন্দরবনের মৎস্যসম্পদ রক্ষায় ইন্ট্রিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০২২ সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সময় বৃদ্ধি করে বন মন্ত্রণালয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে বিএনপি‘র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Next Article বাগেরহাটে সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 23 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 26 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?