By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান : ৩৫ প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান : ৩৫ প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান : ৩৫ প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Last updated: 2024/09/30 at 3:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা শাহবাগে অবস্থানের পর রাজধানীর রমনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সোমবার দুপুরের দিকে শত শত যুবক রমনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের গেট বরাবর যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু তারা পুলিশি বাধা উপেক্ষা করে এগোতে থাকলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে টিয়ারসেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করে। টিয়ারসেলের পাশাপাশি তাদেরকে লাঠিচার্জ করা হয় বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করলেও তারা শোনেননি। পরে তাদের ওপর পুলিশ চড়াও হয়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি কয়েকজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে রমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সকাল ১১টায় শুরু হওয়া এই সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

তারা জানান, করোনা মহামারী, রাজনৈতিক অস্থিরতা, সেশন জটসহ নানা কারনে পড়াশোনা শেষ করতে করতে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর অনেকের পার হয়ে গেছে। এ অবস্থায় বয়সের সীমা সর্বোচ্চ ৩৫ করার দাবি করেন তারা। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

দুপুর দেড়টার দিকে সমাবেশকারীরা মিছিল করে শাহবাগের পুলিশ ব্যারিকেড ভেঙ্গে প্রধান উপদেষ্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে গেলে সেখানে পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছুড়ে। তবে এখনও আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাঠালিয়ায় সামাজিক সম্প্রীতি নাগরিকত্ব বিষয়ক কর্মশালা
Next Article কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুবির বাংলা ডিসিপ্লিনে কম্পিউটার ল্যাব উদ্বোধন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
ঝিনাইদাহ

শৈলকুপায় দু,পক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ৭

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনা

সুন্দরবনের বন্য শুকুর লোকালয়ে উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শপথ নিলেন ২৫ মন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
জাতীয়

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?