By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত

Last updated: 2023/12/20 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট নগরীর আলিয়া মাদরাসা ময়দানের দিকে আসছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিলেট আগমনে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দলে দলে মানুষ আলীয়া মাদরাসা ময়দান সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাউকে জনসভাস্থলে প্রবেশ করতে দেননি। এরপর নেতাকর্মী ও জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হলে মুহূর্তেই লোকে লোকারণ্য হয়ে পড়ে জনসভাস্থল।

জনসমাবেশস্থলে আসা দক্ষিণ সুরমা এলাকার আব্দুল আহাদ ঢাকা পোস্টকে জানান, দলে দলে নেতাকর্মী ও সাধারণ লোকজন প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে উদগ্রীব হয়ে ছুটছেন আলীয়া মাদরাসা ময়দানে। সবাই তাকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। তিনি সিলেটকে অনেক দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদও জানান তিনি।

সিলেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী শিউলি আক্তার ঢাকা পোস্টকে জানান, বাংলাদেশের মানুষ এখন আর ধ্বংসলীলা দেখতে চায় না। তারা গণতন্ত্রকে সুসংঘটিত দেখতে চায়। বাংলাদেশের মানুষ বোমাবাজ ও অগ্নি সংযোগকারীদের বর্জন করেছে। আগামীতেও আওয়ামী লীগকে ভোটে জয়যুক্ত করে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে হবে।

এর আগে আজ বেলা ১১টা ৩৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিমানবন্দরে সস্ত্রীক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শাহজালালের পর শাহ পরানের মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী
Next Article এবার ‘অসহযোগ আন্দোলনের’ ডাক বিএনপির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 54 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 56 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 59 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 1 hour ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?