By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বেই আমরা করোনা সংকট মোকাবেলা করতে পারছি : মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বেই আমরা করোনা সংকট মোকাবেলা করতে পারছি : মেয়র
জেলার খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বেই আমরা করোনা সংকট মোকাবেলা করতে পারছি : মেয়র

Last updated: 2021/09/28 at 11:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনা মহানরগীতেও টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকাল ৯টায় মহানগরীর আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা মহানগরীতে ভ্যাক্সিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ মহানগরীতে এ ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইন উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিক নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা করোনা মহামারীজনিত সংকট মোকাবেলা করতে পারছি। বৈশ্বিক এ মহামারীর সংক্রমণ বিস্তাররোধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
সিটি মেয়র প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করছেন। বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারীকালে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ব্যাপক খাদ্য সহায়তা প্রদানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন সরকারের পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশন এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র স্থানীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তাঁর পরিবারের পক্ষ থেকেও বিপুল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সিটি মেয়র টিকা গ্রহণ করার পরও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: জসিমউদ্দিন হাওলাদা, খুলনার সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা: আরিফুর রহমান। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এ কে এম আব্দুল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা: স্বপন কুমার হালদার।
উল্লেখ্য, নগরবাসীর টিকা গ্রহণের সুবিধার্থে প্রত্যেক ওয়ার্ডে ৩টি করে কেন্দ্র স্থাপন করে সর্বমোট ৯৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 28, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনসহ উপকূলে ফিশিংবোট বহরের নিরাপদ আশ্রয়
Next Article What You Need to Know about New Covid Variants
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?