By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রধানমন্ত্রীর সাথে জাইকা নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > প্রধানমন্ত্রীর সাথে জাইকা নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সাথে জাইকা নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ

Last updated: 2023/07/08 at 11:54 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ (জেএস) ভবন কার্যালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী কক্সবাজারের প্রকল্প এলাকায় স্থানীয় জনগণের লবণ উৎপাদনের পর যে লবণাক্ত বর্জ্য পানি আসে তা থেকে পানীয় পানি উৎপাদনের পন্থা অন্বেষণে জাইকা কর্মকর্তাকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্জ্য পানিতে প্রচুর লবণ থাকে এবং সেক্ষেত্রে কম পানি ব্যবহার করে অনেক লবণ উৎপাদন করা সম্ভব হওয়ায় স্থানীয় মানুষ এতে উপকৃত হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবের প্রস্তাবের প্রশংসা কওে জাইকা কর্মবর্তা  বলেন, এটা সম্ভব। প্রধানমন্ত্রী জাপানে তাঁর গত সরকারি সফরকালে  ২৬ এপ্রিল বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহার অনুযায়ী মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই) পরিচালনা করার জন্য একটি কর্তৃপক্ষ গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের কাজ শেষ হলে এমআইডিআই এর সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে জাইকা।

প্রধানমন্ত্রী এছাড়াও জাপানের সহায়তায় রাজধানীর শাহবাগ এলাকার পুরাতন শিশু পার্কের পাশে একটি শিশু গ্রন্থাগার নির্মানেরও পরামর্শ দেন।

তিনি আরও বিদেশী ও স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিনিয়োগকারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা  বন্ধে আড়াই হাজার ইকোনমিক জোন এলাকায় ওয়ান স্টপ সার্ভিস চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

জাইকার নির্বাহী সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি মাতাবাড়ি পাওয়ার প্লান্ট, গভীর সমুদ্র বন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

জুনিচি মেগা প্রকল্পগুলোর অগ্রগতির প্রশংসা করেন এবং ইতোমধ্যেই প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হওয়ায় আগামী বছরের শুরুতে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

এ বছরই গভীর সমুদ্রবন্দরের প্রবেশ পথ চালু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফিরতে বদ্ধপরিকর বাংলাদেশ
Next Article আগামী বছর থেকে পুনর্বিন্যাসিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?