By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে উচ্চফলনশীল বেগুন চাষে কৃষকের সাফল্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে উচ্চফলনশীল বেগুন চাষে কৃষকের সাফল্য
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে উচ্চফলনশীল বেগুন চাষে কৃষকের সাফল্য

Last updated: 2025/01/23 at 12:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা গ্রামে বারি-১২ জাতের উচ্চ ফলনশীল বেগুন চাষ করে লাভবান হয়েছেন কৃষক কাজী আল মাসুদ।

উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে হাইব্রিড জাতের এ বেগুন চাষ করে তিনি এখন একজন সফল কৃষক। তার সাফল্যে উদ্বুদ্ধ আরো অনেক কৃষক। লাউয়ের মত সুন্দর আকারে বড় বড় বেগুন দেখতে ও কিনতে ভীড় করছেন অনেকে মাসুদের বারী-১২ জাতের বেগুন ক্ষেতে। বাড়ির পাশে প্রায় ১৫ শতক জমিতে বারি-১২ জাতের বেগুন চাষ করে তিনি বাজিমাত করেছেন। উর্বর মাটি এবং সঠিক পরিচর্যায় বেড়ে ওঠা বেগুনের গাছগুলোতে ফলনও হয়েছে বেশ ভালো। প্রতিটি গাছেই ৬-৭টি বড় বড় বেগুন ধরে তা মাটি পর্যন্ত ঝুলে রয়েছে।

কৃষক কাজী আল মাসুদ বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে এ জাতের বেগুনের বীজ সংগ্রহ করে দেন। বীজ বপনের সপ্তাহ খানেক পর চারা ওঠে। কৃষি অফিস থেকে মালচিং পদ্ধতির সহযোগিতা নিয়ে রোপণ করেন চারা। দু-মাসের মাথায় আসে ফল। নামমাত্র খরচে এখন তিনি বেগুন চাষে লাভবান। আসন্ন রমজান মাসে এখনকার তুলনায় আরো বেশি দামে বেগুন বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি।

নলধা-মৌভোগ এলাকার কয়েকজন কৃষক বলেন, সরকারি পর্যাপ্ত দিক নির্দেশনা, প্রণোদনা ও সহযোগিতা পেলে এ জাতের বেগুন চাষ করে স্থানীয় কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। কৃষক মাসুদ বারি-১২ জাতের বেগুন চাষ করে সফলতা এনেছে। আমরা তাকে ধন্যবাদ জানাই। আগামী মৌসুমে আমাদেরও বারি-১২ জাতের বেগুন চাষ করার ইচ্ছে রয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস ও রত্না রায় বলেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর ঐকান্তিক প্রচেষ্টায় ফকিরহাটে বারি-১২ জাতের বেগুন চাষ শুরু হয়েছে। আরো কৃষকের মাধ্যমে এ বেগুনের চাষ ছড়িয়ে দিতে তিনি কাজ করে চলেছেন। ফকিরহাটে গেলো বছর সর্বপ্রথম বারি-১২ জাতের বেগুন চাষ হয়। দামে বেশি ওজনে বেশি ফলনে বেশি এবং রোগ বালাই কম হওয়ায় এতে কৃষকের লাভও বেশি।

উপজেলা কৃষি বিভাগথেকে জানা গেছে, গেলো বছর প্রথম বারের মত ফকিরহাটের বিভিন্ন ব্লকে প্রায় ৭০ জন কৃষক বারি-১২ জাতের বেগুন চাষ করেছিল। এ বছর আরো কিছু কৃষক সম্পৃক্ত হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন, ফকিরহাটের কৃষিতে নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সংযোজনে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় ফকিরহাটে বারি-১২ জাতের বেগুন চাষ হচ্ছে। এটা লাউ বেগুন নামেও পরিচিত। একটা বারি-১২ জাতের বেগুন ওজনে দেড় কেজি পর্যন্তও হতে পারে। একটি গাছে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ফলন হয়।সারা বছর চাষ করা যায়। রোগবালাই কম, লবন সহিষ্ণু এবং দাম অন্যান্য জাতের বেগুনের চেয়ে সবসময়ই বেশি। তাই এ জাতের বেগুন চাষ করলে কৃষক বেশি লাভবান হবে বলে আমি মনে করি। কৃষক মাসুদকে দেখে অনেক কৃষক তাদের আগ্রহের কথা জানিয়েছে। আমরা চেষ্টা করবো এ জাতের বেগুন চাষে আরো কৃষক সম্পৃক্ত করতে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা চালসহ গ্রেপ্তার ২
Next Article লোহাগড়ার নলেন গুড়ের সন্দেশ রপ্তানি হচ্ছে বিদেশে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

By Staff Reporter 47 seconds ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেলের দাম বাড়ল ১৩ শতাংশ

By Staff Reporter 2 minutes ago
জাতীয়

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

By Staff Reporter 3 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?