By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে কৃষকদের আখ চাষে আগ্রহ বেড়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে কৃষকদের আখ চাষে আগ্রহ বেড়েছে
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে কৃষকদের আখ চাষে আগ্রহ বেড়েছে

Last updated: 2023/11/09 at 12:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন প্রজাতির আখ চাষ করে এবার সাফল্যের মুখ দেখছেন আখচাষিরা। এই আখ চাষ করে লাভবান হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।
গেন্ডারি, মিশ্রি দানা, চায়না বোম্বাই, জাতের আখ বাণিজ্যিকভাবে চাষ করে এ বছর স্বাবলম্বী হয়েছেন অধিকাংশ কৃষক। স্বল্প ব্যয়ে এবং আখের সাথে অন্য ফসল চাষ করে অধিক লাভবান হওয়াতে উপজেলায় এ চাষে আগ্রহ বেড়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাটে ৮ ইউনিয়নে মোট ২’শ আখ চাষী রয়েছেন। বর্তমানে এখানে ২০ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় আন্ত ফসল সবজি চাষের পাশাপাশি কৃষকরা আখ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন।
আট্টাকা গ্রামের কৃষক মো. জাহাঙ্গির হোসেন জানান, তিনি প্রায় এক একর জমিতে এবার আখের চাষ করেছেন। এই চাষ করতে তার খরচ হয়েছে মাত্র ৬০ থেকে ৭০হাজার টাকা। কিন্তু কোন সমস্যা না হলে ওই জমির আখ বিক্রি করে তিনি দুইলক্ষাধিক টাকা উপার্জন করতে পারবেন বলে জানান। যদিও এখনো তিনি আখ বিক্রি শুরু করেননি। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় এই আখ চাষ করছেন বলে জানান তিনি। জাহাঙ্গিরের মত অনেক কৃষক এখন আখ চাষ করছেন।
নলধার কৃষক রেজাউল ইসলাম সহ কয়েকজন কৃষক জানান, কৃষি বিভাগের পরামর্শে তারা আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। এর আগে আখ চাষে এতো আগ্রহ ছিলনা। যখন জানলেন আখ রোপন করার পর এর মধ্যে বিভিন্ন সবজি চাষ করা যায়। তখন থেকে তারা আখ চাষ শুরু করেছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবরাজ বালা জানান, কৃষি বিভাগ থেকে এসব আখ চাষীদের আখ গাছ, সার সহ সকল প্রকার সহযোগিতা করা হয়। এছাড়া তাদের পরামর্শ, প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমানে আট্টাকা, কাঠালতলা, পিলজংগ ও নলধা ব্লকে আখ চাষ হচ্ছে সবচেয়ে বেশী। বর্তমানে কৃষকরা আখ কাটতে ও বাজারে বিক্রি করতে ব্যস্ত রয়েছেন।
এদিকে নলধা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাশ জানান, অনেকে আখ কেটে বিক্রি শুরু করেছেন। বাজারে ভাল দাম পাচ্ছেন কৃষকরা। ফলে কৃষকদের মূখে হাসি ফুটেছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহায়তা করে থাকে। পাশাপাশি যারা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখভাল করেন। যাতে কোন কৃষক আখ চাষ করে লোকসানে না পড়েন।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন এ প্রতিনিধিকে বলেন, আখের চারা রোপণের ৬/৭ মাস পর থেকে বিক্রির উপযোগী হয়। আখের চাষের পাশাপাশি আন্ত ফসল বিভিন্ন সবজি চাষ করা যায়। বিষয়টি জানার পর থেকে অত্র উপজেলায় আখ চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালাজ্বর ও ফাইলেরিয়া থেকে মুক্তি
Next Article বহিঃবিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 5 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?