By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
বাগেরহাট

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

Last updated: 2026/02/15 at 1:05 PM
জন্মভূমি ডেস্ক 3 hours ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার (১৫ ফেব্রূয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পৌনে এক ঘন্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিল। আহতরা হলেন ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল ((৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায় (৩৫) সহ ১৫জন আহত হয়েছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ৬জন নারী ও ৯জন পুরুষ রয়েছে। আহতরা বেশীরভাগ যাত্রী রূপসী বাসের বলে তিনি জানান। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে রুপসী বাসের ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটতে পারে।

জন্মভূমি ডেস্ক February 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাসন্তী রঙের আড়ালে ধূসর জীবন
Next Article তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

By Staff Reporter 4 minutes ago
জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

By Staff Reporter 7 minutes ago
জাতীয়

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
জেলার খবরবাগেরহাট

এবার পূর্ব সুন্দরবনের শেলারচর থেকে ৬ জেলেকে অপহরণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago
বাগেরহাট

মোরেলগঞ্জে জামায়াতের শোকরানা সভা

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?