By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ফকিরহাটে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

Last updated: 2024/08/04 at 3:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এতে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মধ্যেও। মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে সারা দেশে আদার ব্যাপক ব্যবহার রয়েছে। বাজারে এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটাতে এবং বাড়তি কিছু আয়ের আশায় ফকিরহাটে অনেক কৃষক বস্তায় আদা চাষ শুরু করেছেন।
ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাটে চলতি মৌসুমে বস্তায় আদা চাষ করেছেন অনেক কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আদা চাষ হয়েছে।
উপজেলার নলধা গ্রামের কৃষক চম্পা বেগম জানান, এই প্রথম বস্তায় আদা চাষ করেছি। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে চারা বের হয়ে দ্রুত বেড়ে উঠছে আদা গাছগুলো। আদা চাষ করে ভাল লাভবান হবেন বলে তিনি জানান। চম্পা বেগমের মত নলধা গ্রামের কৃষক পলাশ দাস, নমিতা, তাপস দাস, ইমরান শেখ এবং বাহিরদিয়া-মানসা এলাকায় বিশ্বজিত হালদার, তনয় সেন, তুহিন শেখসহ অনেক কৃষক আদার চাষ করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস জানান, বস্তায় আদা চাষে আলাদা জমির প্রয়োজন হয় না। বস্তা স্থানান্তর করা যায়। ফলে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয় না। এতে রোগের আক্রমনও কম হয়। বাড়ির আশপাশের পরিত্যক্ত ছায়াযুক্ত যুক্ত জায়গা কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায়। কৃষকদের বস্তায় আদা চাষে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, বস্তায় আদা চাষ করলে আলাদা জমি অপচয় হয় না। আর বস্তার মাটি নিয়ন্ত্রণ করা সহজ হয়। বর্তমানে বাজারে আদার দাম অনেক বেশি। আমরা কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছি। এছাড়াও তাদের কারিগরি সহায়তা এবং পরামর্শ দিচ্ছি। বস্তায় আদা চাষ করলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষক বাড়তি আয়ও করতে পারবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ শতাধিক
Next Article গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের মতবিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?