By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফকিরহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ফকিরহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ
বাগেরহাট

ফকিরহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ

Last updated: 2024/10/15 at 5:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে শ্রেণিকক্ষে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর কথা বলার অভিযোগে প্রভাষক সুকুমার বাগচীকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের বৈঠকের পর প্রভাষক সুকুমার বাগচীকে সাময়িক বরখাস্তের ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর মো. মুসা হোসাইন খান। সুকুমার বাগচী সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।
মহনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় তার বিরুদ্ধে ওই কলেজের ছাত্রী, স্থানীয় জনতা, রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্ররা ব্যাপক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এছাড়া ফকিরহাট মডেল থানায় ধর্ম অবমাননার মামলা হয়েছে তার বিরুদ্ধে। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে শান্ত করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
এদিকে, শিক্ষক সুকুমার বাগচীর শাস্তির দাবিতে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সংবাদ সম্মেলন করেন আমীর এবিএম তৈয়াবুর রহমান। অপরদিকে ইসলামী আন্দোলন ফকিরহাট শাখা উদ্যেগে বিক্ষোভ মিছিল করেছে।বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী-জনতা।
মামলার এজাহার ও অভিযোগকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণির প্রাচীন সভ্যতার বিবর্তন বিষয়ে পাঠদানের সময় প্রভাষক সুকুমার বাগচী ইসলাম ধর্ম, মহানবী, ইসলামে পর্দা ও আরব দেশ সম্পর্কে কটুক্তি করেন যা ছাত্রীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে ছাত্রীরা অধ্যক্ষের কাছে মৌখিক অভিযোগ করলে তিনি ওই শিক্ষককে ডেকে সতর্ক করেন। কিন্তু প্রভাষক সুকুমার বাগচীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় রোববার ও সোমবার ব্যাপক বিক্ষোভ শুরু হলে ১৪ অক্টোবর রাতে ফকিরহাট মডেল থানায় মামলা রজু হয়। মঙ্গলবার দুপুরে সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজ গেটে ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়ন করে পরিস্থিতি শান্ত করা হয়।
সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুসা হোসাইন খান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে কলেজ ক্যাম্পাস থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া থানায় ধর্ম অবমাননার মামলা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনকে সবধরণের সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধর্ম অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স
Next Article শ্যামনগর বিশ্ব `সাদাছড়ি’ নিরাপত্তা দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
খুলনামহানগর

কয়েক ঘন্টার ব্যবধানে, খুলনায় আবারো যুবক গুলিবিদ্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের অভিযান, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 20 hours ago
বাগেরহাট

১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র

By জন্মভূমি ডেস্ক 20 hours ago
বাগেরহাট

ফকিরহাটে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?