
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ আ. গফফার ও সদস্য সচিব সাহা দেব বর্মনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।