By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফকিরহাটের চুরি হওয়া শিশু পড়ে ছিল খুলনার রাস্তায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ফকিরহাটের চুরি হওয়া শিশু পড়ে ছিল খুলনার রাস্তায়
খুলনা

ফকিরহাটের চুরি হওয়া শিশু পড়ে ছিল খুলনার রাস্তায়

Last updated: 2023/03/19 at 1:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চোরেরা ধরা-ছোয়ার বাইরে

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃষক দম্পতির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে নগরীর মুসলমান পাড়া রোডস্থ দারুল উলুম মাদ্রাসার গেটের সামনে ফেলে রাখা ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাজিদ ফকিরহাট এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুনের ছেলে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় ওই দম্পতির ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে। তবে শিশুটি উদ্ধার হলে ধরা-ছোয়ার বাইরে রয়েছে চোরেরা। এমনকি শিশু চুরির রহস্যও উদঘটিত হয়নি। এলাকাবাসির দাবি দারুল উলুম মাদ্রাসার গেটের আশপাশের সিসি ফুটেজে মিলতে পারে চোরেদের সন্ধান।

এ তথ্য জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম। তিনি বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার জানান, শুক্রবার রাত দেড়টার দিকে মাইক্রোবাসের ড্রাইভার রাজু রিকসাযোগে বাড়ি ফিরছিল। এসময় মাদ্রাসার গেটের সামনে ফেলে রাখা ব্যাগ দেখে আমাকে খবর দেয়। সাথে সাথে খুলনা থানার সেকেণ্ড অফিসার এসআই টিপু সুলতানকে জানাই। তিনি পুলিশ পাঠান। তাদের সহয়তায় ব্যাগ খুলে শিশুটিকে পাওয়া যায়। ব্যাগের মধ্যে একটি কাগজে তিনটি মোবাইল ফোন নম্বর লেখা ছিল। সেই নম্বরে ফোন করে শিশুটির বাবা-মা সহ আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়। খবর পেয়ে রাতেই তারা খুলনায় আসে এবং চুরি হওয়া শিশুটিকে বুকে জড়িয়ে ধরে।

সাজিদের মা সুমি খাতুন বলেন, আমার সন্তানকে ফিরে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। এ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিশুটির বাবা আবু সাঈদ ফারাজী।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় ড্রেজারের পাখা পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
Next Article যশোরে ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 4 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগর

৬ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ি সুজনের খোঁজে গোয়েন্দা সংস্থা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?