By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফরচুন বরিশাল প্লে অফে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ফরচুন বরিশাল প্লে অফে
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ফরচুন বরিশাল প্লে অফে

Last updated: 2025/01/26 at 5:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় দল হিসেবে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।প্রথম আট ম্যাচে জিতে আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছিল রংপুর রাইডার্সের। অপেক্ষা ছিল বাকি তিন দলের। তাদের একটি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সিলেটকে উড়িয়ে তিন ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে তামিমের দল। গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১১৬ রানে থামে সিলেট। জবাবে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। আর মুশফিক অপরাজিত থাকেন ৪২ রানে।
১১৭ রান তাড়ায় নেমে ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি বরিশালের দুই ব্যাটার তাওহিদ হৃদয় ও তামিম ইকবাল। দলীয় ২২ রানের মাথায় ফেরেন হৃদয়। ৭ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর ডেভিড মালানের সঙ্গে জুটি গড়লেও সেটি খুব বড় হয়নি। দলীয় ৩৯ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তামিম। এই দুইজন গড়েন অপরাজিত ৭৮ রানের জুটি। সিলেটের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সুমন খান। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো বরিশালের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেননি ওপেনার জর্জ মুনশি। ৭ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর আরেক ব্যাটার জাকির হাসানও পারেননি রানের চাকা সচল রাখতে। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন এই ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৬ রানে থামে সিলেট। বরিশালের হয়ে বল হাতে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন ফাহিম আশরাফ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে ঋনের জালে জড়িয়ে সর্বশান্ত হাজার হাজার পরিবার
Next Article মঠবাড়িয়া ইউএনওর বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 50 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 51 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 53 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 50 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 51 minutes ago
খেলাধূলা

চ্যাম্পিয়ন রোনানদের বরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

By Janmobhumi Desk 56 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?