By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফিটনেসহীন গাড়ি চলাচল আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > ফিটনেসহীন গাড়ি চলাচল আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

ফিটনেসহীন গাড়ি চলাচল আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে

Last updated: 2023/10/22 at 11:55 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনার হার উদ্বেগজনক হওয়া সত্ত্বেও ফিটনেসহীন গাড়ির চলাচল রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বছরের পর বছর নির্বিঘ্নে চলছে ফিটনেসহীন গাড়ি। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বলছে, সারা দেশে ফিটনেসহীন গাড়ির সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৪৮৪। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি। কারণ যেসব যানবাহনের ফিটনেস সনদ আছে, এটি শুধু সেসবের হিসাব। কিন্তু বাস্তবে ফিটনেস সনদ থাকা অনেক গাড়িরই প্রকৃত ফিটনেস নেই। বিআরটিএ’র ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়া ও এর যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। তদবির ও দালালের মাধ্যমে ফিটনেস নবায়নের অভিযোগও অত্যন্ত জোরালো।

ফিটনেসহীন গাড়ি সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ। এসব গাড়ির চেসিস ও ব্রেকিং সিস্টেমে সমস্যা থাকে। ফলে অনেক সময় গাড়ি ব্রেক ফেইল করে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং দুর্ঘটনা ঘটে। অনেক সময় গাড়ি বিকল হয়ে সড়কে যানজট সৃষ্টি করে। ফিটনেসহীন গাড়ি বায়ুদূষণেরও একটি বড় কারণ। এসব গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কালো ধোয়া সৃষ্টিকারী তথা ফিটনেসহীন গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ থাকলেও খোদ রাজধানীর সড়কসহ সারা দেশের সড়ক-মহাসড়কে তা অবাধে চলাচল করছে। এসব যেন দেখার কেউ নেই। জানা গেছে, এক্ষেত্রে কর্তৃপক্ষের লোকবল একটি বড় সমস্যা। উদাহরণস্বরূপ, শুধু ঢাকায় সড়ক আইন কঠোরভাবে প্রয়োগ করতে প্রয়োজন ১০০ ম্যাজিস্ট্রেট, অথচ বিআরটিএ’র অধীনে আছেন মাত্র পাঁচ-ছয়জন ম্যাজিস্ট্রেট। বিআরটির এ লোকবল সংকট দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করি আমরা। দ্বিতীয়ত, ফিটনেস সনদ প্রদানে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। তৃতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহণ সমিতিগুলোকে ‘ম্যানেজ’ করে ফিটনেসহীন গাড়ি চলাচলের যে অনিয়ম চলে আসছে, তা বন্ধ করতে হবে কঠোরভাবে। সর্বোপরি পরিবহণ আইন ও অন্যান্য বিধান ভঙ্গের শাস্তি বাড়িয়ে তার কার্যকারিতা নিশ্চিত করতে হবে। বস্তুত আমাদের সড়ক-মহাসড়কগুলোকে নিরাপদ করতে হলে ফিটনেসহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক এবং এরূপ গাড়ির মালিকদের শাস্তির পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট সবাই সচেতন ও দায়িত্বশীল হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা কঠিন নয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরে ৫০টি মন্দির পরিদর্শন, শাড়ি ও নগদ টাকা বিতরণ
Next Article ইমরোজ প্রতিষ্ঠান এর কর্ণধার তন্বীর এশিয়াআরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 15 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?