By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ
আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ

Last updated: 2025/09/23 at 2:18 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো এবং লুক্সেমবার্গও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
এই ঘোষণার পর উপস্থিত প্রতিনিধিরা করতালিতে স্বাগত জানান এবং এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক গতি বাড়ানোর ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হয়। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতিফলন।’
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এটিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।
এর আগে একই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি ঘোষণা করছি যে, আজ থেকে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটি একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে বাঁচতে দেবে।
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রেক্ষাপটে সিদ্ধান্তটিকে জরুরি বলে উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, সময় এসেছে যুদ্ধ থামানোর, গাজায় বোমাবর্ষণ ও গণহত্যা বন্ধ করার এবং মানুষকে উদ্বাস্তু হওয়া থেকে রক্ষা করার। চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই।
ম্যাক্রোঁ সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান, যার মধ্যে রয়েছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য এবং সান মারিনো।
তিনি বলেন, এই স্বীকৃতি গঠনমূলক আলোচনার পথ সুগম করবে এবং আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানান যে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর তারা যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
ম্যাক্রোঁ আরও জানান, গাজায় আটক সব জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর ফ্রান্স ফিলিস্তিনে দূতাবাস খুলতে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে অবদান রাখার জন্য প্যারিস প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশ নেয়নি। তবে অনুষ্ঠানটি কূটনৈতিকভাবে ফিলিস্তিনিদের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘ সদর দপ্তর থেকে আলজাজিরার বাবর উমর বলেন, সম্মেলনটি শেষে ফ্রান্সসহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা ফিলিস্তিনিদের জন্য কূটনৈতিক সাফল্য বয়ে এনেছে। বিশ্বের অন্যান্য নেতার সমর্থনমূলক বক্তব্যও বাড়তি গুরুত্ব যোগ করেছে।

জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০২৫ সালের ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে
Next Article কোনো প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেয়নি বিএনপি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?