By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ফের ফ্লোর প্রাইস নির্ধারণে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > ফের ফ্লোর প্রাইস নির্ধারণে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের
অর্থনীতি

ফের ফ্লোর প্রাইস নির্ধারণে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের

Last updated: 2023/03/12 at 4:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ১৬৯ কোম্পানির ফের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) নির্ধারণ করায় খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে (৫-৯ মার্চ) সূচকের উত্থান হয়েছে পুঁজিবাজারে। একই সঙ্গে লেনদেন চাঙ্গাভাব দেখা গেছে। বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮০০ কোটি টাকা। এরমধ্যে দেশের প্রধান পুঁজিবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭৯১ কোটি টাকা এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার লেনদেন বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় বাজারে সূচকের পতন শুরু হয়। একটি কারসাজি চক্র মনে করেছিল ফ্লোর প্রাইস উঠে গেলে শেয়ারের দাম পড়ে যাবে এবং সেই সুযোগটাকে তারা কাজে লাগাবেন। কিন্তু বিএসইসি পুনরায় ফ্লোর প্রাইস নির্ধারণ করায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের ২১ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস প্রত্যাহার করে কমিশন। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর অসাধু চক্র বাজারে সক্রিয় হয়। বাজারে সূচকের সঙ্গে লেনদেনও কমতে থাকে। তবে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে আবারো ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে এবং লেনদেনও গতি বাড়ছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আগামী মার্চ মাস থেকে দেশের পুঁজিবাজারে অনেক সুখবর আসা শুরু হবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘প্রাইমারি মার্কেটে এবং বন্ড মার্কেটে আমরা ভালো করছি। মার্চ থেকে মে জুনের মধ্যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড চলে আসবে। ব্যাংকগুলোর বিনিয়োগের হাজার হাজার কোটি টাকার সক্ষমতা বেড়ে যাবে। ঠিক কত হাজার কোটি টাকা বাড়বে এর সংখ্যাটা না বলতে পারলেও এটা অনেক বড় হবে। মার্চে অনেক সুখবর আসা শুরু হবে। ’

বাজার বিশ্লেষণে দেথা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলে এক ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৯১ কোটি ৪ লাখ টাকা বা ৪৪ দশমিক ১০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৪৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০.১৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫.০৪ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৬৮ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬২.৩৩ পয়েন্টে এবং দুই হাজার ২২৬.৯৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন দুই হাজার ৪৭৬ কোটি টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৫টির শেয়ার ও ইউনিট দর।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কীটনাশকের ব্যাপক প্রয়োগেও মিলছে না প্রতিকার : ফসলের ক্ষেতে বিষের ঝাঁঝে হুমকিতে জীব বৈচিত্র
Next Article খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়

রাজনৈতিক পালাবদলের দিন সুখবর, রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago
অর্থনীতিজাতীয়

আয়কর রিটার্ন জমার সময় আরও ১ মাস বাড়ল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?