By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল: সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল: সিটি মেয়র
খুলনারাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল: সিটি মেয়র

Last updated: 2023/08/13 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনে ১৩ বছরই অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে ছিলেন। তিনি বাংলার মাটি ও মানুষকে ভালবাসতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছিলেন। বঙ্গবন্ধু দেশ ও মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু তার স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে তিনি যে ধারা চালু করেছিলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর তা উল্টোপথে চলা শুরু করে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ১৫ আগস্ট। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা এদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দ্বারপ্রান্তে। যেন পিতার স্বপ্নের পূর্ণতা কন্যার হাত ধরে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ণে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। প্রধান বক্তা ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, হাফেজ মো. শামীম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটু। ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. জাকিরের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, এ্যাড. মো. ফারুক হোসেন, নজরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, শেখ মো. রুহুল আমিন, ফয়েজুল ইসলাম টিটো, মুন্সি মো. সেলিম, মো. শিহাব উদ্দিন, নিখিল চন্দ্র, আব্দুল হাই মোল্লা, আলিমুর রেজা লাবু, আব্দুর রহিম বাবু, বজলুর রহমান, মো. শহিদুল ইসলাম, সেলিম মোল্লা, সেন্টু, তমাল, হাসিনা বেগম ও রেখা খানমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
Next Article ২ দিনে কত আয় করলো সানি-আমিশার ‘গদর টু’?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?