By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি

Last updated: 2023/09/29 at 12:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : তিন দিনের সফর শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সিসহ সব কর্মকর্তারা তাকে বিদায় জানান। পাবনার জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি হিসেবে রাষ্ট্রপতির দুপুর ১২টার দিকে রাজধানী তেজগাঁওস্থ বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড হয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাবনার উন্নয়নের বিভিন্ন দিক সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।

সফর সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাবনার উন্নয়ন অগ্রগতি নিয়ে কথা বলেন।

অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন। এরপর ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি।

পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতি মহোদয় পাবনায় তিনদিনের সফর শেষ করে ঢাকায় ফিরে গেছেন। সফরকে ঘিরে পাবনার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সুষ্ঠুভাবে সকল অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। তিনি পাবনার উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশ দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্যামনগরে আলোচনা ও দোয়া
Next Article দাকোপে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 9 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 15 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 19 minutes ago
জাতীয়

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

By Staff Reporter 20 minutes ago
জাতীয়

আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 22 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?