By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বঙ্গোপসাগরে ফিশিংবোটসহ ১৯ বাংলাদেশী জেলে ভারতে আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বঙ্গোপসাগরে ফিশিংবোটসহ ১৯ বাংলাদেশী জেলে ভারতে আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বঙ্গোপসাগরে ফিশিংবোটসহ ১৯ বাংলাদেশী জেলে ভারতে আটক

Last updated: 2025/09/17 at 8:30 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশী ফিশিংট্রলারসহ ১৯ জন জেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে। আটক জেলেদের সে দেশের সুন্দরবন কোষ্টাল থানা থেকে সোমবার দুপুরে আলীপুর আদালতে পাঠানো হয়েছে। আটক জেলেদের বাড়ী ভোলা জেলায় বলে জানা গেছে। কোলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারী জয়কৃষ্ন হালদার মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে মোবাইল ফোনে বলেন, রবিবার রাতে ১৯জন জেলেসহ বাংলাদেশী একটি ফিশিংবোট বিএসএফ আটক করেছে। আটক ট্রলারের জেলেরা ভারতীয় সুন্দরবনের নদীতে মাছ ধরছিলো। আটক জেলেদের সোমবার সে দেশের সুন্দরবন কোষ্টাল থানার মাধ্যমে আলীপুর আদালতে পাঠানো হয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারী জানিয়েছেন। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ নিরব হাওলাদার মোবাইল ফোনে বলেন, ভোলা সদরের শান্তিরহাট মৎস্য আড়তের একটি ফিশিংট্রলার ১৯ জন জেলেসহ ভারতে আটক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। ভারতে আটক জেলেদের বিষয়ে খোজঁখবর নেওয়া হচ্ছে বলে নীরব হাওলাদার জানান। বিএসএফ,র বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন কোষ্টাল থানা পুলিশ জানায়,১২ই সেপ্টেম্বর রাতে ভারতের সুন্দরবন টাইগার রিজার্ভের খিরোদখালি এলাকায় বি এস এফ টহল দেওয়ার সময় একটি ফিশিংবোট দেখতে পায় । বিএসএফ ট্রলারটির জেলেদের কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশী । এরপর বি এস এফ তাদের কে আটক করে । তাদের কাছ থেকে একটি ফিশিংবোট ,নাইলনের জাল , আর কিছু মাছ বাজেয়াপ্ত করেছে পুলিশ । আটক ১৯জন বাংলাদেশী জেলেকে পরে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় বি এস এফ। সোমবার ঐ জেলেদের আলিপুর আদালতে পাঠানো হয়েছে।আটক জেলেদের মধ্যে জাকির ও ছগির স্থানীয় সাংবাদিকদের বলেন, রাতের আধারে ঝড় বৃষ্টির মধ্যে ভুলক্রমে তারা ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এসোসিয়েশনের সেক্রেটারী জয়কৃস্ন হালদার সোমবার রাতে মোবাইল ফোনে বলেন, বিএসএফ,র হাতে আটক ১৯ বাংলাদেশী জেলেকে সোমবার দুপুরে আলীপুর আদালতে পাঠানো হয়েছে।

জন্মভূমি ডেস্ক September 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে ৬ বাংলাদেশীকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা
Next Article সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে পর্ব ৬০
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?