By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ১১৮০: এইচআরএসএসের প্রতিবেদন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ১১৮০: এইচআরএসএসের প্রতিবেদন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বছরজুড়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ১১৮০: এইচআরএসএসের প্রতিবেদন

Last updated: 2024/12/31 at 2:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে বছরজুড়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। এসময় আহতের সংখ্যা ৩৭ হাজার ৫১ জন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ২০২৪ সালের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
বাংলাদেশের ১২টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে তারা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ১৮০ জন এবং আহত হয়েছেন ৩৭ হাজার ৫১ জন। এর মধ্যে শুধু জুলাই-আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন ১ হাজার ১৩ জন এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত হয়েছেন ৪৩ জন, যাদের অধিকাংশই ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।
আরও বলা হয়, ২০২৪ সালে অন্তত ১৬ জন গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে পরবর্তীতে গ্রেফতার দেখানো হলেও একজনের কোনো খোঁজ মেলেনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৫ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও গুলিতে এ সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১১২টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। এছাড়া, ২৮টি মন্দির, ৩১টি প্রতিমা, ২৮৪টি বসতবাড়ি এবং ২৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ৩০৮টি হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন সাংবাদিক নিহত এবং ৭২৬ জন নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন ৪৫৯ জন, লাঞ্ছনার শিকার ৫৯ জন, গ্রেফতার ১৯ জন এবং ১৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বছরে ১ হাজার ৪৯৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৫৭ জন, যার অর্ধেকের বেশি শিশু। যৌতুকের জন্য নির্যাতনে ৪৮ জন নারী প্রাণ হারিয়েছেন। একই সময়ে শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪ হাজার ৩০০ জন, যাদের মধ্যে ৬৬২ জন প্রাণ হারিয়েছেন এমনটি জানানো হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও দেখা যায়, নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ২ হাজার ৫৩৮ জন এবং প্রায় ৭৫২টি ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ১ হাজার ৩৮৩টি মামলায় ৬৬ হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আরএইচএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষ আহত ও নিহত হয়েছেন। মাত্র দুই মাসে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমাদের ৫৩ বছরের ইতিহাসে এমন ঘটানা আর নেই। এ সময় এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের বিষয় নেই যা ঘটেনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এইচআরএসএসের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এইচআরএসএসের জয়েন্ট সেক্রেটারি এড. মনিরুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার জবা ইয়াসমিন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায পৌরসভায় স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ
Next Article জিমি কার্টার ও মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 12 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?