By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বটিয়াঘাটায় ভাঙন কবলিত বেড়িবাঁধ মেরামত কাজে বাঁধা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বটিয়াঘাটায় ভাঙন কবলিত বেড়িবাঁধ মেরামত কাজে বাঁধা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বটিয়াঘাটায় ভাঙন কবলিত বেড়িবাঁধ মেরামত কাজে বাঁধা

Last updated: 2023/01/18 at 11:06 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলায় গাজী গ্রুপের প্রকল্পের সামনে ওয়াপদাবেড়ীতে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বউদ্যোগে ভাঙন প্রতিরোধের চেষ্টা করলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজে বাঁধা দেবার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ না ভাঙলে ঘুম ভাঙে না পাউবো’র। পার্শ্বে বেড়িবাঁধ দখলে নিয়ে রিসোর্টের অংশ বাড়িয়ে নিয়েছেন, ঘের মালিকরা রাস্তা ছিদ্র করে পাইপের মাধ্যমে নোনা পানি তোলার প্রস্তুতি নিচ্ছে-তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। অথচ নদী ভাঙন রোধে স্থানীয়দের মহতি উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে, উল্টো নোটিশ দেয়া হয়েছে।

স্থানীয়দের সুত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেশ বাংলা হ্যাচারী থেকে সি পার্ল ইকোপার্ক পর্যন্ত প্রায় দুই হাজার ফিট বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকায় ভাঙনে ইতিমধ্যে গাজী গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের অন্তত পাঁচ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পশুর নদীতে বর্তমানে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর অতিমাত্রায় স্রোতের কারণে প্রতিনিয়ত পাড় ভাঙছে। আসছে বর্ষা মৌসুমে ভাঙন আরও বড় হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকলে কৃষি ফসলসহ এলাকার ব্যাপক ক্ষতি আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুমের আগে নদীশাসন ও ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না করলে জনসাধারণের চলাচল ও এলাকা প্লাবিত হয়ে ব্যাপকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ওই এলাকায় নতুন নতুন শিল্প করকারখানা গড়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বিগত কয়েক বছর জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এসব বিষয় সামনে নিয়ে স্থানীয় লোকজন, ব্যবসায়ী এবং গাজী গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব সম্পত্তি রক্ষার জন্য বাঁধ সংরক্ষনে কাজ করছে। সেই আলোকে নদীর চরে গাছের পাইলিং ও জিও বস্তা ফেলছে তারা। তবে মাঝপথে বাধ সেঁধেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি ওই কাজ বন্ধ রাখতে পানি উন্নয়ন বোর্ডের সহকারী নির্বাহী কৃষ্ণপদ দাস নোটিশ প্রদান করেন। বর্তমানে উক্ত কাজ বন্ধ রেখেছেন এলাকাবাসী। এতে ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় গঙ্গারাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম হালদার বলেন, ওই এলাকার ভাঙন রোধে পাউবো’র কাজ করা উচিত ছিল। তবে ভাঙন প্রতিরোধে স্থানীয় লোকজন নিজস্ব অর্থায়নে কাজ করছে এটা আমার এলাকাবাসীর জন্য ব্যাপক উপকার হবে। কি কারণে কি উদ্দেশ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করছে আমার জানা নেই। তবে কাজ বন্ধ হলে ওয়াপদা রাস্তা ভেঙে দাকোপ থেকে খুলনা রাস্তা বন্ধসহ এলাকা প¬াবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন বলেন,পানি উন্নয়ন বোর্ডের বিধিমালায় রয়েছে বেড়িবাঁধের কোন শ্রেণি পরিবর্তন করাযাবে না। আমরা সে জন্য তাদের নোটিশ জারি করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নারীবান্ধব জাতীয় বাজেট চাই  
Next Article বিদ্যালয়ে গিয়েছেন ৩৪ দিন, বেতন তুলেছেন ৩ বছরের!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তেল আমদানির জন্য জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
খুলনামহানগর

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ– হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
খুলনামহানগর

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তেল আমদানির জন্য জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
খুলনামহানগর

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ– হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
খুলনামহানগর

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?