
বটিয়াঘাটা অফিস : সোমবার রবীন্দ্র জন্মজয়ন্তী পালন উপলক্ষে বটিয়াঘাটা সাংকৃতি মঞ্চের আয়োজনে বাজার চত্ত্বরে আলোচনা, আবৃতি, সংগীত ও নৃত্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক গৌর পাল, প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ড. রুবেল আনছারি। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, অবসার প্রাপ্ত এন জি ও কর্মকর্তা প্রকাশ রায়, এ্যাড. প্রশেনজিৎ দত্ত, সমিরন গোলদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিপ্লব রায়, ডাঃ তারিনি কান্ত মন্ডল, অধ্যাপক বিজয় কৃঞ্চ রায়, অধ্যাপক অনিমেষ মিস্ত্রি, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, প্রাণ কৃষ্ণ বিস্বাস,পরেশ বিশ্বাস প্রমুখ। বক্তারা রবীন্দ্রনাথকে অনুসরণের জন্য সকলের প্রতি আহবান জানান।