By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বটিয়াঘাটার জুনাইদ ফুড এ্যান্ড প্রোডাক্টস্’র কেকের ভিতর মিললো টিকটিকি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বটিয়াঘাটার জুনাইদ ফুড এ্যান্ড প্রোডাক্টস্’র কেকের ভিতর মিললো টিকটিকি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বটিয়াঘাটার জুনাইদ ফুড এ্যান্ড প্রোডাক্টস্’র কেকের ভিতর মিললো টিকটিকি

Last updated: 2023/09/06 at 12:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া কলেজ মোড়স্থ তাপস মন্ডলের দোকানে একটি বেকারীর কেকের ভিতরে পাওয়া গেছে টিকটিকি। বিষয়টি মোবাইল ফোনে ভাইরাল হওয়ায় এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকার আনার আলী গাজী জানান, তিনি প্রতিদিন বটিয়াঘাটার জুনাইদ ফুড এ্যান্ড প্রোডাক্টস্’র সামগ্রী বিক্রি করে থাকেন। যথারীতি গত বুধবার বিকেলে তার দোকান থেকে শুমান্ত নামে এক ক্রেতা কেক কিনে খেতে গিয়ে দেখতে পান কেকের ভিতরে আস্ত টিকটিকি। মুহূর্তে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা বেকারীর শ্যাম্পল ও কেকের ভিতরে থাকা টিকটিকির ছবিসহ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।

ভুক্তভোগী শুমান্ত মন্ডল বলেন, আমি বারোআড়িয়া কলেজ মোড়ে অবস্থিত তাপস মন্ডলের চায়ের দোকান থেকে একটি কেক কিনে খাওয়ার সময় দেখি কেকের ভিতরে একটি টিকটিকি। তখন আমি উপস্থিত সকলকে কেকটি দেখাই। উপস্থিত প্রত্যক্ষদর্শী ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুর খাঁ বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। দোকানদারের নিকট থেকে কেকটি শুমান্ত কিনে খাওয়ার সময় দেখতে পাই ভিতরে টিকটিকি। তখন আমি কেকের ভিতর থাকা স্যাম্পল দেখে কোম্পানির মালিক শওকতের সাথে মোবাইল ফোনে কথা বলি। তার কোম্পানির কেকের ভিতরে টিকটিকি কেন জানতে চাইলে তিনি বলেন, ভাই বিষয়টি নিয়ে আমি আপনার সাথে এসে কথা বলবো। দোকানদার তাপস মন্ডল বলেন, প্রতিদিন আমিসহ এলাকার দোকানদাররা এলাকার আনার আলী গাজীর নিকট থেকে মালামাল কিনি। ঘটনার দিনও কেক ও রুটি নিয়েছিলাম। পরে দেখি কেকের ভিতরে টিকটিকি। জুনাইদ ফুড এ্যান্ড প্রোডাক্টস্ নামক প্রতিষ্ঠানটির মালিক শওকত শেখ বলেন, আমার প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণœ করার জন্য অন্য কোম্পানির লোকজন উঠে পড়ে লেগেছে। প্রতিষ্ঠানটি সরকারি নিবন্ধন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএসটিআই-এর অনুমোদন রয়েছে। লাইসেন্স নাম্বার মনে নেই। আমি অফিসের বাইরে রয়েছি। পরে নাম্বারটা জানাবো। এ ব্যাপারে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, টিকটিক খাবারের সঙ্গে মানুষের পেটে গেলে ডায়রিয়া, বমি এমনকি কিডনি ড্যামেজ হতে পারে। যে কারণে রোগীর মৃত্যুও হতে পারে।

অনুসন্ধানে জানা যায়, বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের কল্যাণশ্রী এলাকার শওকত শেখ তিনি “জুনাইদ ফুড এ্যান্ড প্রোডাক্টস্” নামে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। অভিযোগ উঠেছে সরকারি লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানটিতে বানানো হয় বিভিন্ন খাদ্য সামগ্রী, কেক, পাউরুটি, বিস্কুট, ক্রিম রোলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। কারখানায় স্বাস্থ্যসম্মত কোন খাবারই তৈরি করা হয় না। ভেজাল ও অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় অদক্ষ্য কারিগর দ্বারা খাবারগুলো তৈরি করা হয়। যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। শুধু তাই নয় খাবারের সাথে কোন মোড়ক থাকে না। কারখানার ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ। টিকটিকি, মশা মাছি আরসোলাসহ বিভিন্ন পোকা মাকড় লেগেই থাকে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের মালিক শওকত নিজেকে রাজনৈতিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নির্বিঘেœ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে চালিয়ে যাচ্ছেন তার ব্যবসা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদার মধুপুরে আতাই নদীতে ভাঙন
Next Article মিয়ানমারের দু’টি ব্যাংকের সঙ্গে লেনদেন না করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?