By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বটিয়াঘাটায় অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > বটিয়াঘাটায় অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Uncategorized

বটিয়াঘাটায় অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Last updated: 2020/09/08 at 9:09 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

বটিয়াঘাটা উপজেলার শৈলমারী গ্রামে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল সোমবার বেলা বারটায় বটিয়াঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উল্লেখ করা হয়, ট্রাকযোগে বালি পরিবহনের কারণে ভেঙ্গে যাচ্ছে গ্রামের রাস্তা। পথচারী এবং গ্রামের কয়েক হাজার নারী-পূরুষ ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ফল পায়নি। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আওয়ামী লীগ নেতা বাবুল মহালদার। বক্তব্য পাঠকালে তিনি বলেন, অনুপ গোলদার দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছেন। তাকে বাধা দিলে মামলা হামলার শিকার হয় স্থানীয় মানুষ। বিষয়টি সম্পর্কে খুলনা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনকে অবগত করেও স্থায়ী কোন সমাধান মেলেনি।

শৈলমারী গ্রামের মাদক সম্রাট বিকাশ কুমার দে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। তার পর থেকে তার দোষর হিসেবে অনুপ গোলদার এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় অবৈধ জমি দখল, মাদক ব্যবসাসহ সকল কর্মকার্ড তার মাধ্যমে চলছে। বালু ব্যবসার নামে এলাকার পরিবেশ নষ্ট করায় খুলনা পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হয়। এলাকায় অবৈধ বালুর ব্যবসার অভিযোগ ঊঠায় বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুজ্জামান গত ১৮ আগস্ট ইউএনও’র নিকট উপস্থিত হওয়ার নির্দেশ দেন। বালু ব্যবসার সাথে জড়িত অন্যান্যরা ব্যবসা বন্ধ করলেও অনুপ গোলদার একাই জোর পূর্বক ব্যবসা পরিচালনা করছেন। সম্মেলনের মাধ্যমে তারা উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন শোলমারী ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন আকন, হরিচাদ ঢাকইদর, নারায়ন মন্ডল রঞ্জন রায়সহ ভুক্তভোগী গ্রামবাসী। বিষয়টি সম্পর্কে অনুপ গোলদার জানান, তার কোন বালির ব্যবসা নেই, তবে অরুপের নামে একটি বেড তৈরী হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 8, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চাকরিতে প্রবেশের বয়স ৪০ অবসর ৬৫ করা যেতে পারে : ডয়েচে ভেলেকে পরিকল্পনা মন্ত্রী
Next Article যশোরে সোনা চোরাচালান মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?