By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত

Last updated: 2025/04/25 at 5:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আজ ২৫ এপ্রিল শুক্রবার খুলনা জিলা প্রতিষ্ঠার ১৪৩ বছর পুর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে “খুলনা দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় পালকি, ঘোড়ার গাড়ি, সাইকেলিং, আদিম মানুষ, জেলে, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যান্ড পার্টি অংশ নেয়। খুলনা দিবস উপলক্ষ্যে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানি, সংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৮৮২ খিস্টাব্দের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জিলা হিসাবে ঘোষনা করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতি বছর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে।

খুলনা দিবসের দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা খুলনার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের আহবান জানিয়ে বলেন খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবিসমূহ এখনও অপুরনীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দিনব্যাপি কর্মসূচীতে খুলনার প্রশাসনিক উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দলমত নির্বিশেষে খুলনার সর্বস্তরের ব্যাপক জনগন অংশগ্রহন করেন।

উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের এর মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, বিশিষ্ট নাগরিক স্বপন কুমার গুহ, এ্যাড. কুদরত ই খুদা, খুলনা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এ্যাড. শেখ নুরুল হাসান রুবা, খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, সিপিবি নেতা এস,এ রশীদ, ওয়র্কার্স পার্টির নেতা এ্যাড. মিনা মিজানুর রহমান, শেখ মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলন নেতা মুনির চৌধুরী সোহেল, বিএনপি নেতৃ অধ্যক্ষ রেহানা আক্তার, নাগরিক নেতা এ্যাড. বাবুল হাওলাদার, ডাঃ নাসির উদ্দিন, কবি সৈয়দ আলী হাকিম, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস.এম সাহিদ হোসেন, উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ আল রশীদ, মনিরুল ইসলাম (মাস্টার), এ্যাড. এস.এম মারুফ আহমেদ, জামাল আব্দুল নাসের লালন, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, প্রফেসর সেলিনা বুলবুল, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক জি.এম.রেজাউল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য আফজাল হোসেন রাজু, মোঃ মোর্শেদ উদ্দিন, এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, এ্যাড. সেলিম আল আজাদ, এ্যাড. আমিনুর রহমান, আব্দুস সালাম শিমুল, সাইফুল মিনা. এস.এ সবুর, ঝর্না আক্তার বৃষ্টি, সালমা জাহান, দেলোয়ার উদ্দিন দিলু, এন.এম. সোহেল ইসলাম, সেবক সম্পাদক এস.এম মারুফ হোসেন, মোঃ আশরাফ হোসেন, মোঃ রেজাউল হক, মোঃ আজিম উর রহমান মুরাদ, আবু আল মিরাজ, আতিয়ার রহমান, আব্দুল হান্নান প্রমূখ। সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা
Next Article কালিগঞ্জে গৃহিণীকে নিয়ে তরুনদলের সেক্রেটারী আলতাফ চম্পট দিয়েছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?