By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

Last updated: 2026/04/13 at 1:06 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
Share
SHARE

খুলনা (১২ এপ্রিল)
চৈত্র সংক্রান্তি-১৪৩২ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আজ ১২ এপ্রিল (রবিবার) ‘আল্পনা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এবারের নববর্ষ উদযাপনের কর্মসূচিতে নতুন সংযোজন হিসেবে আল্পনা উৎসব অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্পনা মানুষের অন্তর্গত ভাবনা ও নান্দনিকতার বহিঃপ্রকাশ ঘটায়। এর মাধ্যমে উৎসবের আবহ আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
উৎসবে শিক্ষার্থীরা নিজস্ব সৃজনশীলতা দিয়ে বিভিন্ন রঙ ও নকশায় হাদী চত্বরজুড়ে আল্পনা অঙ্কন করে ক্যাম্পাসে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। ঐতিহ্যবাহী এই শিল্পচর্চা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের জন্ম দেয়।
এ সময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন কমিটির সভাপতি এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আগামীকাল ১৩ এপ্রিল (সোমবার) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বাঙালি খেলা। একই দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় মেলার উদ্বোধন করা হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কাজ শেষ করতে হবে– মঞ্জু
Next Article খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা
আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কাজ শেষ করতে হবে– মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?