By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব : প্রণয় কুমার ভার্মা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব : প্রণয় কুমার ভার্মা
জাতীয়

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব : প্রণয় কুমার ভার্মা

Last updated: 2026/03/02 at 4:11 PM
Staff Reporter 3 hours ago
Share
SHARE

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে বাণিজ্য আরও সম্প্রসারণে আগ্রহী ভারত। তাই একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সহযোগিতা যেন নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে হয়—সেটি নিয়েও কথা হয়েছে। কীভাবে এটিকে আরও ভবিষ্যতমুখী, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর করা যায়, আমাদের অর্জনগুলোকে ব্যবহার করে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা যায়, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা যায়—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

হাই কমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীর ও স্থায়ী প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের উপায় এবং ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলোও পর্যালোচনা করা হয়।

তিনি বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী বাণিজ্য, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কীভাবে এটিকে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছি। কীভাবে দুই দেশের বিভিন্ন খাতে ব্যবসাগুলোর জন্য পারস্পরিক সম্পৃক্ততা সহজ করা যায় এবং কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, যাতে আমাদের ভৌগোলিক নৈকট্য—দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে—তা নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করা যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে।’

সিইপিএ চুক্তি বা ট্রান্সশিপমেন্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এ বিষয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। তবে অবশ্যই এসব বিষয় আমাদের ব্যবসা ও অর্থনৈতিক আলোচনার অংশ। ব্যবসা সম্প্রসারণের জন্য স্থলবন্দর গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন প্রেক্ষাপটে আমাদের নতুন অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কী ধরনের কৌশল হওয়া উচিত—এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। আমাদের খুব প্রাথমিক আলোচনা হয়েছে। তবে উদ্দেশ্য ছিল ব্যবসা, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করার আমাদের আগ্রহ জানানো।’

Staff Reporter March 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শাহজালাল বিমানবন্দরে তিনদিনে ১০২ ফ্লাইট বাতিল
Next Article ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

By Staff Reporter 2 hours ago
জাতীয়

নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?