By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশ-সুইজারল্যান্ড থেকে সরাসরি ফ্লাইট, চুক্তির খসড়া চূড়ান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাংলাদেশ-সুইজারল্যান্ড থেকে সরাসরি ফ্লাইট, চুক্তির খসড়া চূড়ান্ত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশ-সুইজারল্যান্ড থেকে সরাসরি ফ্লাইট, চুক্তির খসড়া চূড়ান্ত

Last updated: 2023/07/06 at 2:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এজন্য একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি করা হবে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সিভিল এভিয়েশন অথরিটি।

মঙ্গল ও বুধবার (৪ ও ৫ জুলাই) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের  সদর দফতরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভা হয়েছে। সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের (এফওসিএ)  এয়ার সার্ভিস এগ্রিমেন্ট বিভাগে লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল। চুক্তি হলে বাংলাদেশের জন্য ইউরোপের নতুন একটি দেশে সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। এদিকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বেবিচকের চেয়ারম্যান  এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বাংলাদেশের প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএএস বাংলা এবং নভোএয়ারের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনা হয়। খসড়া চুক্তি চূড়ান্ত  সাক্ষরের জন্য  চুক্তির খসড়াতে উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তি সম্পন্ন করতে উভয় দেশ উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় একটি সম্মত-কার্যবিবরণীও সাক্ষরিত হয়েছে। চুক্তি সম্পন্ন হলে  বাংলাদেশের জন্য ইউরোপের নতুন একটি দেশে সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াত এবং আকাশপথে পণ্য পরিবহন আরও বৃদ্ধি পাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুল্যা ইউনিয়ন বিএনপি’র ২৪ সদস্যের পদত্যাগ
Next Article খুলনায় খুন হওয়া অজ্ঞাত যুবতীর পরিচয় মিলেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 2 hours ago
টেকনোলজি

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচবেন কীভাবে?

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?