By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন কার্যক্রম জোরদারে অংশীজনের সভা অনুষ্ঠিত

Last updated: 2023/06/24 at 3:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : বাংলাদেশে ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন (ইউএসআই) এর কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অংশীজনের সভা আজ শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনের গুরুত্ব রয়েছে। থাইরয়েড হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আয়োডিনের অভাবে মানবদেহে থাইরয়েড হরমোনের কার্যক্রম বিঘ্নিত হয়। স্থান, কাল ও পাত্র ভেদে সকল শ্রেণির মানুষ প্রতিদিন নিদিষ্ট পরিমান লবণ গ্রহণ করে। তাই লবণে আয়োডিনযুক্ত করা হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিকল্প নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষের মধ্যে আয়োডিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন চেয়ারম্যান।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেনারেল ম্যানেজার অখিল রঞ্জন তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর প্রজেক্ট ম্যানেজার আবুল বাশার চৌধুরী। গেইনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় জাননো হয়, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে লবণ উৎপাদন হয় ২২লাখ ৩২ হাজার আটশত ৯০ মেট্রিকটন, যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন।

সভায় খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লবণ উৎপাদনকারী, লবণ ব্যবসায়ী, লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় বিতর্কিতদের নিয়ে বিএনপির আহবায়ক কমিটি
Next Article যুক্তরাষ্ট্রে পালানোর সময় গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?