By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
খেলাধূলা

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

Last updated: 2026/01/13 at 5:13 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত আবারও জানিয়েছে বিসিবি। ভারতের বাইরেই বাংলাদেশের ম্যাচ আয়োজনে আরেক দফায় অনুরোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।
ভিডিও কনফারেন্সে বিসিবির প্রতিনিধি ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকি কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের মাচগুলি ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহবান জানায়।
টুর্নামেন্টের সূচি এর মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার দিকটি তুলে ধরে আইসিসি এবং বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু বিসিবি রয়ে যায় আযর অবস্থানেই।
সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যাপারটি নিয়ে আইসিসির সঙ্গে তারা গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে।
ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানাপোড়েন। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের জন্য দুই দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। ভারতের নিরাপত্তা ঝুঁকি নানা দিক তুলে ধরেও দ্বিতীয় মেইলে। সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিশ্বকাপের এত কাছাকাছি এসে আইসিসির জবাবটাও অনেকটা অনুমিতই।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না তাই এখনই।

জন্মভূমি ডেস্ক January 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় মধুমিতা পার্কে উচ্ছেদ অভিযান: আ’লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হলো
Next Article জুলাই গণহত্যা: হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 4 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?