By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

Last updated: 2026/03/04 at 4:33 PM
জন্মভূমি ডেস্ক 3 hours ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এমন হতাশাজনক পারফরম্যান্সর পর দলে বড় পরিবর্তন আনতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে প্রথমে টেস্ট দল দিয়ে কাজ শুরু করে দিয়েছে পিসিবি।
সরফরাজ আহমেদকে টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে পিসিবি। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। কোচ হিসেবে খুব শিগগিরই ২০১৭ চ্যাম্পিনস ট্রফি জয়ী অধিনায়কের নাম ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা– প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও সুপার।
২০২৫ সালের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আজহার মাহমুদ। এবার স্থায়ী সমাধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ।
আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। জিও সুপারকে সূত্র আরও জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা সরফরাজ সেই সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেবেন। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ চক্রের অংশ। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ১৬ মে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান।
বর্তমানে পাকিস্তান শাহিনস দলের সঙ্গে কাজ করছেন সরফরাজ। পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন সরফরাজ। ব্যাট হাতে ৪ সেঞ্চুরি এবং ২১ ফিফটিতে করেছেন ৩,০৩১ রান। ১১৭ ওয়ানডেতে তাঁর সংগ্রহ ২,৩১৫ রান; দুটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটির দেখা পেয়েছেন ১১ বার। এ ছাড়া ৬১ টি-টোয়েন্টিতে ৩ ফিফটিতে ৮১৮ রান করেছেন সরফরাজ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর নেতৃত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

জন্মভূমি ডেস্ক March 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল : কার দপ্তর গেল কোথায়?
Next Article ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা
আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

By Nayon Islam 6 hours ago
খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 4 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?