
জন্মভূমি ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে আবার দেখা হবে লিখে বাংলা ভাষায় টুইট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। শুক্রবার (১৪ জুলাই) রাতে এ টুইট করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
টুইটে তিনি আরও বলেন, ‘একটি ফলপ্রসূ সফরের জন্য বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ এবং ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস টিমকে ধন্যবাদ। দেখা হবে, ঢাকা!’
উজরা জেয়া লেখেন, বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকারসহ অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমরা উন্মুখ।