By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাট জেলার বনে বাঘের সংখ্যা বেশী : ক্যামেরা ট্রাপিংয়ে ২১টি বাচ্চা বাঘের ছবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাট জেলার বনে বাঘের সংখ্যা বেশী : ক্যামেরা ট্রাপিংয়ে ২১টি বাচ্চা বাঘের ছবি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাট জেলার বনে বাঘের সংখ্যা বেশী : ক্যামেরা ট্রাপিংয়ে ২১টি বাচ্চা বাঘের ছবি

Last updated: 2024/10/19 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী শরণখোলা : সুন্দরবনে বাঘের সংখ্যা বাগেরহাট জেলার বনে বেশী। গণনায় সুন্দরবনে ১২৫টি বাঘ পাওয়া গেলেও মোট সংখ্যার ৫৯% শতাংশ বাঘ বাগেরহাট জেলার সুন্দরবনে রয়েছে। এবারের গণনায় ২১টি বাচ্চা বাঘের ছবি পাওয়া গেছে। বাচ্চা বাঘ গণনায় অন্তভূক্ত করা হয়নি। সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার ফলাফলে এসব তথ্য জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সর্বশেষ ১৯১৮ সালে বাঘ গণনার পাঁচ বছর পরে ২০২৩ সালের জানুয়ারী মাসে পুনরায় সুন্দরবনে বাঘ গণনার কার্যক্রম শুরু হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রীডে ১ হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন বেঁধে রাখা শেষে ২০২৪ সালের মার্চ মাসে বাঘ গণনার মাঠ পর্যায়ের কাজ শেষ করা হয়। ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবি পরীক্ষা করে ২০২৩-২০২৪ সালের গণনায় সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে বলে বনবিভাগ গত ৮ অক্টোবর গণনার ফলাফল ঘোষণা করে জানান। এবারের ক্যামেরা ট্রাপিংয়ে মা বাঘের সাথে ২১ টি বাচ্চা বাঘের ছবি ধরা পড়েছে। বাচ্চা বাঘের মৃত্যুর হার বেশী বলে বাচ্চা বাঘ গণনায় অন্তরভূক্ত করা হয়নি। ২০১৮ সালের গণণায় ৫টি বাচ্চা বাঘের ছবি পাওয়া যায়। এর আগে ২০১৫ সালের গণনায় সুন্দরবনে ১০৬টি, ২০১৮ সালের গণনায় ১১৪ টি বাঘের সন্ধান পাওয়া যায়। পাঁচ বছরে সুন্দরবনে প্রাপ্ত বয়স্ক বাঘ বেড়েছে ১১টি। বিশ্বে বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কয়েকটি দেশে ৩৮৪০টি বাঘ রয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, ক্যামেরা ট্রাপিং ব্যতি রেখে বলা যায়, সুন্দরবনে আগের চেয়ে বাঘ বেড়েছে । জেলেরা সুন্দরবনে অনেক জায়গায় মা বাঘের সাথে বাচ্চা বাঘ দেখতে পেয়েছে। বিশেষ করে শরণখোলা রেঞ্জে একটি বাঘিনীর সাথে চারটি বাচ্চা দেখা গেছে বলে এসিএফ জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, বাগেরহাটের সুন্দরবনে বাঘের মুল খাবার হরিণসহ অন্যান্য খাবার ও বাঘের আবাসস্থল তাদের অনুকুলে থাকায় এখানে বাঘ বাড়ার অন্যতম কারণ বলে তিনি মনে করেন।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো ইত্তেফাককে, বলেন, সুন্দরবনকে তিনটি ব্লকে ভাগ করে বাঘ গণনার কার্যক্রম চালানো হয়। ব্লক গুলো হচ্ছে, শরণখোলা-চ্াদপাই, খুলনা ও সাতক্ষীরা ব্লক। তিনটি ব্লকের মধ্যে বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জ ও চাঁদপাই এলাকার বনে ৫০টি বাঘ পাওয়া যায়। এবারের ক্যামেরা ট্রাপিংয়ে মা বাঘের সাথে ২১ টি বাচ্চা বাঘের ছবি ধরা পড়েছে। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী বাচ্চা বাঘের মৃত্যুর হার বেশী বলে বাচ্চা বাঘ গণনায় অন্তর্ভূক্ত করা হয়নি। ২০১৮ সালের গণণায় ৫টি বাচ্চা বাঘের ছবি পাওয়া যায়। ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে দুই বছর ধরে চলা বাঘ গণনার চুড়ান্ত ফলাফল প্রকাশ বিশ্ববাঘ দিবসে ৩০ জুন ঘোষণার কথা থাকলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এবারের বাঘ গণনার ফলাফল দেরীতে ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে। ঘোষণা করা হয়েছে বলে সিএফ জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজার জাবালিয়ায় আবারও হামলা ইসরায়েলের, ২১ নারীসহ নিহত ৩৩
Next Article শরণখোলার উত্তর কদমতলা স.প্রা.বি. মাঠে জলাবদ্ধতাঃ বিঘ্নিত শিক্ষার পরিবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 22 minutes ago
আন্তর্জাতিক

ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড

By Staff Reporter 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

চিতলমারীতে ইয়াবাসহ আটক ১

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
বাগেরহাট

পানির অভাবে বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় কৃষককেরা

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?