
বাগেরহাট অফিস: তৃর্নমুলে দলকে সু সংগঠিত করে বাগেরহাটের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এর থেকে কোনো ব্যতায় ঘটলে তার দায় দায়ীত্ব আমাদের সকলকে গ্রহন করতে হবে।মনে রাখতে হবে ২০০১ সালের সেই বি এনপি জামাতের নির্মম নির্যাতন ও অত্যাচারের কথা ।আমরা কোনো ক্রমেই সেই অত্যাচারের দিন আর দেখতে চাইন্,াএজন্য প্রত্যাকটি ওয়ার্ড ,ইউনিয়ন পর্য্যায়ে দলকে সু সংগঠিত করে বাগেরহাটের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। গতকাল বিকাল ৪টায় রেল রোড দলীয় কার্যালয়ে বাগেরহাট পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের উদ্দেশে নেতৃবৃন্দ একথা বলেন। বাগেরহাট পৌর আওয়ামীলীগ এর সভাপতি শেখ বশিরুল ইসলাম এর সভাপতিত্ েও সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান।অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,আওয়ামীলীগনেতা সরদার ওমর ফারুক,খান রেজাউল ইসলাম, বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময় এর একান্ত সহকারী এইচ এম শাহীন,সরদার আলী হোসেন,অধ্যাপক আব্দুল হক,মো: ওয়াসিংটনসহ বিভিন্ন ওয়ার্ড পর্য্যয়ের নেতৃবৃন্দ।সভায় আমাগী ১৫ই আগষ্ঠ,১৭ই আগষ্ঠ ও ২১ আগষ্ঠ এর দলীয বিভিন্ন কর্মসুচী পালনের জন্য প্রত্যাকটি ওয়ার্ড পর্য্যয়ে নির্দেশনা প্রদান করা হয়।